মালয়েশিয়া এয়ারলাইনসের নিখোঁজ বিমান এমএইচ৩৭০-এর ব্ল্যাকবক্স থেকে পাওয়া শব্দ তরঙ্গ অনুযায়ী ভারত মহাসাগরে অনুসন্ধান চালানোর পরও সেখানে কিছু পাওয়া যায়নি। অভিযান পরিচালনা কমিটির অস্ট্রেলিয়ান কর্মকর্তারা জানিয়েছেন, সমুদ্রপৃষ্ঠে ব্লুফেন-২১ অভিযান সমাপ্ত করলেও সেখানে কোন কিছুর সন্ধান পাওয়া যায়নি।
শব্দ তরঙ্গ অনুযায়ী অভিযান চালিয়ে ব্যর্থ হলেও অধিকতর অনুসন্ধানের জন্য নতুন করে কাজ শুরু করবেন বলে জানিয়েছেন যৌথ এজেন্সি কো-এর্ডিনটর সেন্টারের কর্মকর্তারা। বুধবার বিকালে ব্লুফেন-২১ তার উদ্ধার তত্পরতা শেষ করে। এর কয়েকঘন্টা আগে মার্কিন নৌবাহিনীর কর্মকর্তারা সিএনএনকে বলেন, যে শব্দ তরঙ্গগুলো নিয়ে অনুসন্ধান করা হচ্ছে সেগুলো নিখোঁজ বিমানের ব্ল্যাকবক্সের নয়। সেগুলো মানবসৃষ্ট অন্য কোন উেসর হতে পারে।
