বাগেরহাটে স্ত্রী হত্যার দায়ে স্বামী মহিত শেখকে (৪৭) মৃত্যুদণ্ড দিয়েছে বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালত। বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট জেলা ও দায়রা জজ এস এম সোলায়মান এই আদেশ দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত মহিত শেখ বাগেরহাটের কচুয়া উপজেলার চরকাঠি গ্রামের প্রয়াত হাসেম শেখের ছেলে। মহিত পলাতক রয়েছেন।