রাজধানীর সায়েদাবাদে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন। তার নাম হরি বাবু (৫০)। গতকাল রবিবার সকাল ১০টার দিকে দুর্ঘটনাটি ঘটে। নিহত হরি বাবু সায়েদাবাদ এলাকায় একটি ওয়ার্কশপের কর্মচারী ছিলেন।
জানা গেছে, নিহত হরি বাবু তার দুই সন্তান ও স্ত্রীকে নিয়ে দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় বসবাস করেন। গতকাল সকাল ৯টার দিকে হরি বাবু বাসা থেকে কর্মস্থলে যাওয়ার জন্য রওনা দেন। তিনি সায়েদাবাদ এলাকায় পৌঁছায়ে রাস্তা পার হতে গেলে একটি বাস পেছন থেকে তাকে থাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। দুর্ঘটনার পর পথচারীরা হরি বাবুকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল হাসপাতালে ভর্তি করেন। বেলা ১টার দিকে তিনি চিকিত্সাধীন অবস্থায় মারা যান।
