সাতক্ষীরায় ৭ জেলে অপহূত

আপডেট : ৩০ মে ২০১৪, ২১:১৪
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কাঠেশ্বর খাল থেকে মুক্তিপণের দাবিতে ৭ জেলেকে অপহরণ করেছে কুখ্যাত বনদস্যু খোকাবাবু বাহিনীর সদস্যরা। বৃহস্পতিবার সন্ধ্যায় তাদেরকে অপহরণ করা হয়। বন থেকে ফিরে আসা তাদের সঙ্গী অপর জেলেরা লোকালয়ে ফিরে এসে এ দাবি করেছেন। অপহূত জেলেরা হলেন: শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের চাঁদনীমুখা গ্রামের মৃত জব্বার গাজীর ছেলে বেলায়েত গাজী (৬০), বারী শেখের ছেলে দিপু শেখ (৩৫), ডুমুরিয়া গ্রামের নুরু সরদারের ছেলে মনজু সরদার। বাকি জেলেদের নাম-পরিচয় জানা যায়নি। তবে এ বিষয়ে রেঞ্জ কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়।