সংবাদ সংক্ষেপ

আপডেট : ৩০ মে ২০১৪, ২১:১৬
ইসলামপুরে বই বিতরণ অনুষ্ঠান ইসলামপুর (জামালপুর) সংবাদদাতা \ ইসলামপুরে উপজেলা সমাজ সেবা অফিসের আয়োজনে ৬৩৬ জনকে বয়স্ক, ২৭৩ জনকে বিধবা, স্বামী পরিত্যক্তা এবং ৬৯ জনকে অসচ্ছল প্রতিবন্ধী ভাতার বই বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার ১১টায় স্থানীয় পাবলিক হলে সহকারী কমিশনার (ভূমি) মোঃ তামিজ উর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল, ভাইস চেয়ারম্যান শফিকুল আলম দুলাল, পৌর মেয়র আব্দুল কাদের শেখ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরী শাহিন ও অ্যাডভোকেট আব্দুল সালাম পিপি। আলোচনা সভাশেষে প্রধান অতিথি সুবিধাভোগী সমবেগম, চাঁন মিস্ত্রী, পানফুল বেওয়া, বিলাসী খাতুন এবং সুলতানের মাঝে বই বিতরণ করে অনুষ্ঠানের উদ্বোধন করেন। জুন পর্যন্ত জাটকা নিধন প্রতিরোধ কার্যক্রম থাকবে রায়পুর (লক্ষ্মীপুর) সংবাদদাতা \ জাটকা আহরণ, পরিবহন ও বাজারজাতকরণ প্রতিরোধ করার জন্য বিশেষ অভিযান এ বছর থেকে সরকারি সিদ্ধান্তে আরো ১ মাস বাড়িয়ে জুন মাস পর্যন্ত করা হয়েছে। পূর্ববর্তী বছরগুলোতে বিশেষ এ অভিযানের সময় ছিল নভেম্বর হতে মে পর্যন্ত। মেঘনা নদীর মোহনা অঞ্চলটি হলো জাটকা বিচরণ ক্ষেত্র। নভেম্বর হতে শুরু হওয়া জাটকা মৌসুম এ বছর থেকে জুন মাস পর্যন্ত চলবে। মত্স্য অধিদপ্তরের ‘জাটকা সংরক্ষণ ও জেলেদের বিকল্প কর্মসংস্থান ও গবেষণা’ প্রকল্পের পরিচালক জাহিদ হাবিব জানান, বাস্তবে দেখা গেছে মে মাসের পর জুন মাসেও নদীতে ব্যাপক পরিমাণ জাটকা পাওয়া যায়। যার জন্য এ বছর থেকে জুন মাসেও জাটকা নিধন প্রতিরোধের জন্য টাস্ক ফোর্সের মাধ্যমে মেঘনা নদীতে বিশেষ অভিযান চলবে। নাঙ্গলকোটে জেলেদের নিবন্ধন ও পরিচয়পত্র প্রদানে সেমিনার নাঙ্গলকোট (কুমিল্লা) সংবাদদাতা \ নাঙ্গলকোট উপজেলা মত্স্য অধিদপ্তরের আয়োজনে জেলেদের নিবন্ধন ও পরিচয়পত্র প্রদান বিষয়ক সেমিনার গতকাল শুক্রবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইদুল আরীফের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সামছুউদ্দিন কালু, ভাইস চেয়ারম্যান আবু ইউছুফ ভুঁইয়া, উপজেলা কৃষি অফিসার আল আমিন, মত্স্য অফিসার গোলাম মোস্তফা, প্রেসক্লাব সভাপতি মজিবুর রহমান মোল্লাসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানবৃন্দ। নাগেশ্বরীতে লার্নিং এন্ড আর্নিং-এর প্রশিক্ষণ সম্পন্ন নাগেশ্বরী (কুড়িগ্রাম) সংবাদদাতা\ নাগেশ্বরীতে উপজেলা প্রশাসনের আয়োজনে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের লার্নিং এন্ড আর্নিং প্রশিক্ষণের প্রথম পর্যায়ের ৫ দিনের প্রশিক্ষণ শুক্রবার সম্পন্ন হয়েছে। ২৬ মে-৩০ মে উপজেলা পরিষদ হলরুমে চলে এ প্রশিক্ষণ। এতে ৫০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ দেন আব্দুল্লাহ আল মামুন, জীবন কুমার বিশ্বাস, আসিফ খান প্রমুখ। দাউদকান্দিতে বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা \ গতকাল শুক্রবার দেলোয়ার আই কেয়ার সেন্টার ও ঢাকা সেন্ট্রাল চক্ষু হাসপাতালের উদ্যোগে দাউদকান্দি উপজেলার চরমাহমুদ্দী পাঁচানী নীলকুঠি কমপ্লেক্সে বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পে রোগীদের বিনামূল্যে চিকিত্সা করা হয় এবং ঢাকা ও কুমিল্লায় অপারেশন করার পরামর্শ দেয়া হয়। চক্ষু ক্যাম্পের উদ্বোধন করেন দাউদকান্দি প্রেসক্লাব সভাপতি মোঃ হাবিবুর রহমান হাবিব। সভাপতিত্ব করেন তিতাস প্রেসক্লাব সভাপতি ওমর ফারুক মিয়াজী। মহেশপুরে সাংবাদিকদের সাথে এমপি’র মতবিনিময় মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা \ শুক্রবার মহেশপুর ডাক বাংলো চত্বরে মহেশপুরে বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন ঝিনাইদহ ৩ আসনের এমপি নবী নেওয়াজ।মতবিনিমিয়কালে তিনি সন্ত্রাস, মাদকমুক্ত মহেশপুর চান। এছাড়া আইন-শৃঙ্খলার যাতে উন্নতি হয় তার জন্য সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। এসময় উপস্থিত ছিলেন এসবিকে ইউপি চেয়ারম্যান সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, পৌর আঃলীগের ভারপ্রাপ্ত সভাপতি অমল কুমার কুন্ডু, সাধারণ সম্পাদক এমদাদুল হক বুলু, আব্দুল হক মাস্টার, যুবলীগ নেতা আতিয়ার রহমান আতি এবং বিভিন্ন জাতীয় দৈনিকের সাংবাদিকবৃন্দ। গলাচিপায় জেলেদের বিনামূল্যে সামগ্রী বিতরণ গলাচিপা (পটুয়াখালী) সংবাদদাতা\ ‘দুর্যোগের নেই দিনক্ষণ প্রস্তুত থাকব সারাক্ষণ’—এই শ্লোগানকে সামনে রেখে গলাচিপায় শুক্রবার উপজেলা পরিষদ মিলনায়তনে দুর্যোগের সময় জীবনের ঝুঁকি কমানোর জন্য উপজেলার চরকাজল ও চরবিশ্বাস ইউয়িনের ৪শ জেলের মাঝে বিনামূল্যে প্রয়োজনীয় জীবন রক্ষাকারী সামগ্রী লাইফ বয়া, লাইফ জ্যাকেট ও সোলার লাইট বিতরণ করেন সাবেক বস্ত্র প্রতিমন্ত্রী আখম জাহাঙ্গীর হোসাইন এমপি। উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ সামসুজ্জামান লিকন, ভাইস চেয়ারম্যান মোঃ মতিউর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহাবুব আলম, গলাচিপা থানার অফিসার ইনচার্জ শিশির কুমার পাল, আওয়ামী লীগ নেতা এ্যাডভোকেট মোঃ শামীম মিয়া, চরকাজল ইউপি চেয়ারম্যান মোঃ সাইদুর রহমান রুবেল মোল্লা, সমকালের সাংবাদিক মোঃ কাওসার। ঈশ্বরদীর লক্ষীকুন্ডা ইউপির উন্মুক্ত বাজেট ঘোষণা ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা \ লক্ষ্মীকুণ্ডা ইউপি মিলনায়তনে গতকাল শুক্রবার বিকালে ইউপি চেয়ারম্যান আনিসুল হক মোল্ল¬া জনসাধারণের উপস্থিতিতে ২০১৪-১৫ অর্থ বছরের প্রায় কোটি টাকার বাজেট ঘোষণা করেন। ইউপি চেয়ারম্যানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাঁড়া ইউপি চেয়ারম্যান জার্জিস হোসেন, এমএমসির পাবনা জেলা সভাপতি স্বপন কুমার কুণ্ডু, লক্ষ্মীকুণ্ডা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ফিরোজ হোসেন, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সেলিম আহমেদ, বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদিন, প্রাক্তন শিক্ষক আলহাজ্ব মুজির রহমান, ইউপি সদস্য মোসলেম উদ্দিন, সফুরা বেগম, কুতুব উদ্দিন প্রমুখ। বাজেট পেশ করেন ইউপি সচিব আব্দুল কুদ্দুস মোল্লা।