প্রধানমন্ত্রী শেখ হাসিনা অর্থ বিভাগ ও জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তাদের সম্মানে গতকাল রবিবার সন্ধ্যায় গণভবনে এক ইফতার মাহফিলের আয়োজন করেন। ইফতারের আগে অনুষ্ঠানস্থলে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রী উপস্থিত অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন। সংক্ষিপ্ত বক্তব্যে প্রধানমন্ত্রী দেশের জাতীয় বাজেট তৈরিতে দায়িত্বরত কর্মকর্তাদের আন্তরিক ধন্যবাদ জানান।
ইফতারের আগে দেশ ও জাতির অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্টের শহীদদের এবং জাতীয় চার নেতা ও মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।
