হাইস্কুলের খেলার মাঠে জমে থাকে বৃষ্টির পানি

আপডেট : ৩০ মে ২০১৪, ২২:২৯
শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর হাইস্কুলের খেলার মাঠটিতে বৃষ্টির পানি জমে থাকে। পানি নিষ্কাশনের কোন ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টি হলেও মাঠটিতে আর খেলাধুলা করা যায় না। মাঠটি সংস্কারের জন্য অনেকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আবেদন করেও কোন বরাদ্দ পাওয়া যায় নি। ফলে বৃষ্টি হলে পর পর কয়েকদিন সেখানে কোন খেলাধুলা করা সম্ভব হয় না। স্কুলের দশম শ্রেণীর ছাত্র আশরাফুল ইসলাম জানান, বৃষ্টি হলে এখানে আর আমরা কোন খেলাধুলা করতে পারি না। পানি বের হওয়ার কোন ব্যবস্থা না থাকায় রোদে না শোকানো পর্যন্ত এ মাঠে পানি জমে থাকে।