অনিময়, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ভগিরথপুর মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক (কৃষি) এস এম আঃ হাইকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সহকারী শিক্ষক আঃ হাই প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত থাকাকালীন তার বিরুদ্ধে বিদ্যালয়ের অর্থ আত্মসাত্ ও দুর্নীতির অভিযোগ উঠে।
ওই অভিযোগের ভিত্তিতে ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য কবির হোসেন জমাদ্দারকে আহ্বায়ক, শিক্ষক প্রতিনিধি সদস্য মোজাম্মেল হক ও সাজেদা পারভীন তুলিকে সদস্য করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে দেয়। ওই তদন্ত কমিটি দীর্ঘ তদন্ত শেষে সহ. শিক্ষক আঃ হাইকে অভিযুক্ত করে বিদ্যালয় কর্তৃপক্ষের নিকট তদন্ত প্রতিবেদন জমা দেন। ওই প্রতিবেদনের আলোকে বিদ্যালয় ম্যানেজিং কমিটি সভা ডেকে তদন্ত কমিটির তদন্তে সহকারী শিক্ষক কৃষি আঃ হাই এর বিরুদ্ধে সব অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়।
