সাংবাদিকতায় ইন্টারনেটের প্রয়োজনীয়তা নিয়ে প্রশিক্ষণ কর্মশালা

আপডেট : ৩১ মে ২০১৪, ১৯:৪১
গতকাল শনিবার ঢাকাস্থ ইঞ্জিনিয়ার্স রিক্রিয়েশন সেন্টারে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) ও আইসিটি বিজনেস প্রমোশন কাউন্সিলের আর্থিক সাহায্যে ‘সাংবাদিকতায় ইন্টারনেটের প্রয়োজনীয়তা ও ব্যবহার’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রায় ৫০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন আইএসপিএবি সভাপতি আখতারুজ্জামান মঞ্জু। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিআইজেএফ সভাপতি মোহাম্মদ খান এবং অন্যান্য সদস্য। এই ধরনের আয়োজনর জন্য মোহাম্মদ খান আইএসপিএবিকে ধন্যবাদ জানান এবং নিয়মিত এমন আয়োজনের অনুরোধও করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইএসপিএবির সাধারণ সম্পাদক মো. এমদাদুল হক। কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার বিভাগের ইন্সট্রাক্টর তথ্যপ্রযুক্তিবিদ মো. শাহ আলম মজুমদার। সাংবাদিকতায় ইন্টারনেট কীভাবে দৈনন্দিন কাজে লাগে তা তিনি প্রেজেন্টেশনের মাধ্যমে প্রদর্শন করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জয়েন্ট সেক্রেটারি জেনারেল সৈয়দ তারিকুল ইসলাম এবং শরফুল আলম, ডিরেক্টর, আইএসপিএবি। অনুষ্ঠানে বক্তব্য রাখেন আইএসপিএবির কোষাধ্যক্ষ সুব্রত সরকার শুভ্র।