আব্দুল হক সিকদার ও হারুন অর রশিদ নামে দুই উপ-পরিদর্শক (এসআই)-কে গত শুক্রবার রাতে ক্লোজড করা হয়েছে। ওই দুই পুলিশ অফিসার সাধারণ মানুষকে জিম্মি করে গ্রেফতার বাণিজ্য করত বলে জনমনে গুঞ্জন রয়েছে।
পুলিশ সুপার (এসপি) নারায়ণগঞ্জ ও সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, প্রশাসনিক কাজে তাদের ক্লোজড করা হয়েছে।
