কাজীপুরে ১৪ বছরেও এমপিওভুক্ত হয়নি ১৮টি স্কুল

আপডেট : ৩১ মে ২০১৪, ২২:২১
কাজীপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে প্রতিষ্ঠিত ১৮টি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠার পর ১৪ বছরেও এমপিওভুক্ত হয়নি। ফলে বিদ্যালয়গুলোর ১৬০ জন শিক্ষক-কর্মচারী সরকারি বেতন-ভাতা না পেয়ে মানবেতর দিনযাপন করছে। ১৯৯৯ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত বিভিন্ন বছরে বিদ্যালয়গুলো প্রতিষ্ঠিত হয়। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে প্রয়োজনীয় ছাত্রছাত্রী রয়েছে এবং পাবলিক পরীক্ষার ফলাফল সন্তোষজনক। উক্ত বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষকগণ জানান, এমপিওভুক্তির জন্য বার বার আবেদন করা হলেও এখন পর্যন্ত এমপিওভুক্তি হয়নি। তারা বিদ্যালয়গুলোর দ্রুত এমপিওভুক্তির দাবি করেন।