সরকারি গাছ কেটে নিয়েছে দুর্বৃত্তরা

আপডেট : ৩১ মে ২০১৪, ২২:২২
কচুয়া উপজেলার কচুয়া-সাচার সড়কের দোয়টী ব্রিজের উত্তর ও দক্ষিণের প্রায় তিন কিলোমিটার অংশ থেকে গত দুই মাস যাবত্ রাতের অন্ধকারে অন্তত ১৫/১৬টি মেহগনি গাছ কেটে নিয়েছে দুর্বৃত্তরা। এসব গাছের প্রতিটির মূল্য ১৫ থেকে ২০ হাজার টাকা। ক’জন স্থানীয় অধিবাসী জানায়- দোয়টী, ঘাগড়া, বাছাইয়া, নয়াকান্দি এসব গ্রামের একটি চক্র এ গাছ কাটার সাথে জড়িত। এরা খুবই হিংস্র প্রকৃতির। তাদের বিরুদ্ধে কেউ কথা বলতে সাহস পাচ্ছে না।