আজ আইপিএলের ফাইনাল

আপডেট : ৩১ মে ২০১৪, ২২:৩৯
আইপিএল না টেস্ট দলে ডাক — ওয়েস্ট ইন্ডিজের সুনীল নারাইন বেছে নিয়েছেন আইপিএল ফাইনালকে। উত্তাপটা সহজেই অনুমান করা যাচ্ছে। আজ সেই ফাইনাল। বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স ও কিংস ইলেভেন পাঞ্জাব। এর মধ্য দিয়ে ইতি ঘটবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরের। চলতি টুর্নামেন্টে এখন পর্যন্ত তিন বার মুখোমুখি হয়েছে দল দুটি। কিন্তু এই উত্তাপ আর তখন ছিল কোথায়! বেঙ্গালুরুর এই ফাইনাল ম্যাচ এক অর্থে পাঞ্জাব দলের জন্য অন্য এক ইতিহাস। সপ্তমবারের মত আয়োজিত এই টুর্নামেন্টে এবারই প্রথমবারের মত খেলতে যাচ্ছে ফাইনাল। আর কলকাতা এর আগে টুর্নামেন্টটির শিরোপাও জয় করছে।