গত ২৫ মে উপজেলার বামনডাঙ্গা আব্দুল হক মহাবিদ্যালয় মাঠে প্রশাসনের গুড়িয়ে দেয়া সার্কাস প্যান্ডেলে শিল্পী ও পশুপাখিরা খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছে। তারপর থেকে সার্কাস শিল্পীরা অত্যন্ত দুর্বিষহ অবস্থায় জীবনযাপন করছেন।
সার্কাস আয়োজক কমিটির সভাপতি সমস উদ্দিন বাবু জানান, বিধি মোতাবেক জেলা প্রশাসক কার্যালয়ের অনুমতি সাপেক্ষে সার্কাস চলছিল। মঙ্গলবার সার্কাস প্যান্ডেল গুড়িয়ে দেয় প্রশাসন। প্যান্ডেলটি ভেঙ্গে দেয়ায় কয়েক লাখ টাকার সম্পদের ক্ষতি হয়েছে।
দি নিউ লায়ন সার্কাসের ম্যানেজার সন্তোষ বিশ্বাস জানান, সার্কাস প্যান্ডেলে ১১০ জন শিল্পী রয়েছে। প্যান্ডেল না থাকার কারণে শিল্পীরা নিরাপত্তাহীনতায় মানবেতর জীবন যাপন করছেন।
জেলা প্রশাসক এহছানে এলাহী জানান, বামনডাঙ্গা কলেজ মাঠে অশ্লীল নাচ গান চলায় সার্কাসের প্যান্ডেল ভেঙ্গে দেয়া হয়েছে।
