সারাদেশে মানিক মিয়ার মৃত্যুবার্ষিকী পালিত

আপডেট : ০১ জুন ২০১৪, ২২:১৮
দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা সম্পাদক ও কিংবদন্তী সাংবাদিক তফাজ্জল হোসেন মানিক মিয়ার ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল রবিবার সারাদেশে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতার পাঠানো খবর। নরসিংদী এ উপলক্ষে গতকাল রবিবার নরসিংদী প্রেসক্লাবে এক আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। দৈনিক ইত্তেফাকের নরসিংদী প্রতিনিধি ও নরসিংদী প্রেসক্লাবের সাবেক সভাপতি নিবারণ রায়ের সভাপতিত্বে আলোচনা সভা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি ছিলেন আব্দুল কাদির মোল্লা, সিটি কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা। আলোচনা সভায় অংশগ্রহণ করেন প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুর রহমান ভূঁইয়া, সরকার আদম আলী, বর্তমান সভাপতি হাবিবুর রহমান হাবিব, সাধারণ সম্পাদক মাখন দাস। ভাণ্ডারিয়া (পিরোজপুর) মরহুম তফাজ্জল হোসেন মানিক মিয়ার ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল রবিবার বাদ আছর মরহুমের ভাণ্ডারিয়াস্থ বাসভবন সংলগ্ন জামে মসজিদ কমপ্লেক্সে এক আলোচনা সভা, মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। ভাণ্ডারিয়া সদর ইউপি চেয়ারম্যান মো. গোলাম সরওয়ার জোমাদ্দারের সভাপতিত্বে বক্তব্য রাখেন ভাণ্ডারিয়া উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার, ইউএনও কাজী মাহাবুবুর রশিদ, ভিটাবাড়ীয়া ইউপি চেয়ারম্যান মশিউর রহমান মৃধা, গৌরীপুর ইউপি চেয়ারম্যান বদিউজ্জামান টিপু, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার তৈয়বুর রহমান, মজিদা বেগম মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের প্রভাষক আ. হালিম হাওলাদার, মাওলানা আ. গনি ও উপজেলা ছাত্র সমাজের সভাপতি মো. মোস্তফা সিকদার প্রমুখ। দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা মুফতী আ. জলিল ও মাওলানা মো. আবুল কাসেম। আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. নজরুল ইসলাম, উপজেলা পল্লী বিদ্যুতের উপজেলা পরিচালক মো. আনোয়ার আকন, জেপি নেতা মোশাররফ সরদার, কবির হাওলাদার, দুলাল মল্লিক, হুমাউন বাদল সিকদার, যুবসংহতি নেতা ফোরকান মুন্সী, রুবেল মাস্টার, ছাত্র সমাজ নেতা মো. মামুনুর রশিদ, শিমুল আকন, মামুন ফরাজী, আফজাল সরদার প্রমুখ। এদিকে উপজেলার নদমুলা চানবরু নুরানী ও হাফেজিয়া মাদ্রাসায় আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। মাদ্রাসার সভাপতি মো. শাহজাহান তালুকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন মো. হায়দার আলী তালুকদার, আ. বারেক মাস্টার ও মাওলানা দেলোয়ার হোসাইন প্রমুখ। কাউখালী (পিরোজপুর) দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা ও কালজয়ী সাংবাদিক প্রয়াত তফাজ্জল হোসেন মানিক মিয়ার ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পিরোজপুরের কাউখালীতে নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কাউখালী তফাজ্জল হোসেন মানিক মিয়া স্মৃতি সংসদ ও কাউখালী তথ্য কেন্দ্র -সংগ্রহশালার যৌথ উদ্যোগে দিনব্যাপী এ কর্মসূচি পালিত হয়। কাউখালী তফাজ্জল হোসেন মানিক মিয়া স্মৃতি পাঠাগারের উদ্যোগে প্রেসক্লাব কার্যালয়ে অ্যাডভোকেট শফিকুল ইসলাম স্বপনের সভাপতিত্বে বক্তব্য রাখেন অধ্যাপক আব্দুল জিয়াদ, সদর ইউপি চেয়ারম্যান আমিনুর রশিদ মিল্টন, সমাজসেবক আব্দুল লতিফ খসরু, প্রভাষক সরওয়ার জাহান তালুকদার, সংস্কৃতিজন সুব্রত রায়, সাংবাদিক রবিউল হাসান রবিন,কামরুজ্জামান খান ও রফিকুল ইসলাম রফিক প্রমুখ। কালিয়াকৈর (গাজীপুর) গাজীপুরের কালিয়াকৈরে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কালিয়াকৈর প্রেসক্লাবের সভাপতি ও ইত্তেফাকের কালিয়াকৈর সংবাদদাতা আরিফ হোসেন খোকনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সাংবাদিক সরকার আব্দুল আলীম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম তুষারী, মোঃ মাসুদ রানা। মির্জাপুর (টাঙ্গাইল) এ উপলক্ষে মির্জাপুর রিপোর্টার্স ইউনিটির আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মির্জাপুর বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ সালাহউদ্দিন আহমেদ বাবর। রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও ইত্তেফাকের সাংবাদিক মীর আনোয়ার হোসেন টুটুলের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, শাহ বজলুর রশিদ বিজু, খায়রুল করিম পাপন, রায়হান সরকার রবিন প্রমুখ। সদরপুর (ফরিদপুর) ফরিদপুরের সদরপুর প্রেসক্লাবে গতকাল রবিবার সকালে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সদরপুর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইত্তেফাকের সদরপুর সংবাদদাতা আব্দুল মজিদ মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ মানবাধিকার সংস্থার সদরপুর শাখার সভাপতি ও কৃষ্ণপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান চৌধুরী আবুল কায়ুম হিরু। মানিক মিয়ার জীবনীর ওপর বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী খলিলুর রহমান, সাংবাদিক দেলোয়ার হোসেন, মোঃ হুমায়ুন কবির, প্রভাত কুমার সাহা প্রমুখ। বোদা (পঞ্চগড়) এ উপলক্ষে রবিবার বোদা মানিক মিয়া স্মৃতি সংসদ পাঠাগার কার্যালয়ে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। মিলাদ ও মোনাজাত শেষে মানিক মিয়ার স্মৃতিচারণ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বোদা উপজেলা মানিক মিয়া স্মৃতি সংসদের সভাপতি মোঃ আশরাফুজ্জামান খোকনের সভাপতিত্বে বক্তব্য রাখেন-বোদা প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম, সাংবাদিক মোজাম্মেল হক, আমির খসরু লাবলু প্রমুখ। কসবা (ব্রাহ্মণবাড়িয়া) কসবা প্রেসক্লাব সভাপতি মো:সোলেমান খানের সভাপতিত্বে নির্ভীক সাংবাদিক মানিক মিয়ার কর্মময় জীবন নিয়ে আলোচনা করেন কসবা প্রেসক্লাব সহ-সভাপতি মো:আবদুল হান্নান, দৈনিক ইত্তেফাক সংবাদদাতা নেপাল চন্দ্র সাহা, দৈনিক প্রথম আলো প্রতিনিধি মো:সোহরাব হোসেন। নাঙ্গলকোট (কুমিল্লা) নির্ভীক সাংবাদিক দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা সম্পাদক মরহুম তফাজ্জল হোসেন মানিক মিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে রবিবার নাঙ্গলকোট প্রেসক্লাবের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নাঙ্গলকোট প্রেসক্লাব সভাপতি ও দৈনিক ইত্তেফাক প্রতিনিধি মজিবুর রহমান মোল্লার সভাপতিত্বে বক্তব্য রাখেন- প্রেসক্লাব সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন দুলাল, যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম, সাংবাদিক জয়নাল আবেদীন, নিজাম উদ্দিন শাহীন, কামাল হোসেন জনি, তোফায়েল আহমেদ মজুমদার প্রমুখ। গফরগাঁও ময়মনসিংহ নির্ভীক সাংবাদিক, দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা তফাজ্জল হোসেন মানিক মিয়ার ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গফরগাঁও প্রেসক্লাবের উদ্যোগে গতকাল রবিবার মিলাদ মাহফিল ও আলোচনা সভা করা হয়। প্রেসক্লাবের সভাপতি আব্দুল্লাহ আল আমিন বিপ্লবের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাংবাদিক রফিকুল ইসলাম খান। চকরিয়া (কক্সবাজার) \ গতকাল রবিবার চকরিয়া প্রেসক্লাবে ইত্তেফাকের চকরিয়া সংবাদদাতা ও জাতীয় যুব সংহতি (জেপি) কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এম.এইচ আরমান চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন-সাংবাদিক এমআর মাহমুদ, জহিরুল ইসলাম, জাহেদ চৌধুরী, রফিক আহমদ, এএম ওমর আলী, মো. জহিরুল ইসলাম, মিজবাউল হক, এসএম হানিফ, এম. জিয়াবুল হক, আবদুল মজিদ, জহিরুল আলম সাগর, জামাল হোছাইন, মনজুর আলম, একেএম বেলাল উদ্দিন, মনছুর আলম প্রমুখ। লালমনিরহাট জেলা জাতীয় পার্টি জেপির নজির কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল এবং আলোচনা সভার মধ্য দিয়ে দেশবরণ্য সাংবাদিক তফাজ্জল হোসেন মানিক মিয়ার ৪৫তম মৃত্যুবার্ষিকী পালিত হয়। এতে বক্তব্য রাখেন, জেলা জাতীয় পার্টির সদস্য সচিব শফিউর রহমান দুলু, সদস্য প্রভাষক শামসুজ্জান সবুজ, জাকির হোসেন, রঞ্জু প্রমুখ। লোহাগড়া (নড়াইল ) লোহাগড়া সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে ইত্তেফাকের লোহাগড়া সংবাদদাতা এস এম শরিফুল ইসলামের সভাপতিত্বে মানিক মিয়ার ৪৫তম মৃত্যুবার্ষিকী স্মরণ সভায় বক্তব্য রাখেন, লোহাগড়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি অ্যাডঃ আব্দুস ছালাম খান, প্রভাষক মারুফ সামদানী, মাহফুজুল ইসলাম, রেজাউল করিম, প্রভাষক আবু আব্দুল্লাহ, আবু হায়াত দারাজ প্রমুখ । কাপ্তাই (রাঙ্গামাটি) মানিক মিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে কাপ্তাইয়ে আলোচনা ও স্মরণ সভার আয়োজন করা হয়। ইত্তেফাকের কাপ্তাই সংবাদদাতা কাজী মোশাররফ হোসেনের সভাপতিত্বে স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন ওয়াগ্গা চা বাগানের পরিচালক ও বিশিষ্ট প্রাবন্ধিক আমিনুর রশিদ কাদেরী। বক্তব্য রাখেন, রূপসী কাপ্তাইয়ের সভাপতি বেগম কাউছার জাহান চৌধুরী, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রিটু, কাপ্তাই শিল্পকলা একাডেমির সদস্য নুর মোহাম্মদ বাবু প্রমুখ। চান্দিনা ও বুড়িচং (কুমিল্লা) চান্দিনা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে স্মরণসভায় তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। চান্দিনা প্রেসক্লাব সভাপতি কাজী রাসেদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহ-সভাপতি মামুনুর রশিদ সরকার, সাধারণ সম্পাদক রনবীর ঘোষ কিংকর, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, চান্দিনা রিপোর্টার্স ইউনিটি সহ-সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক মাসুমুর রহমান মাসুদ প্রমুখ।