বাংলাদেশে নিযুক্ত আমেরিকান রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা গতকাল রবিবার ভালুকা উপজেলার উথুরা ইউনিয়নের বনগাঁও গ্রামে লাল তীর সীডের অঙ্গ প্রতিষ্ঠান লাল তীর লাইভষ্টক ডেভেলপমেন্ট বিডি লিমিটেড পরিদর্শন করেছেন। এ সময় উপস্থিত ছিলেন মাল্টিমুড গ্রুপের চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, ডেপুটি চেয়ারম্যান তাবিত এম আউয়াল, বৈজ্ঞানিক কর্মকর্তা আসমা খাতুন, ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা ছরোয়ার হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা উকিল উদ্দিন, ইউপি চেয়ারম্যান এছাক আলী সরকার প্রমুখ।
উল্লেখ্য, ২০১১ সালের জানুয়ারি মাসে ভালুকা উপজেলার উথুরা ইউনিয়নের বনগাঁও গ্রামে ৭০ একর জমিতে দেশীয় প্রজাতির গরু মহিষ প্রজনন ক্ষমতা বৃদ্ধি ও বীজ উত্পাদনের লক্ষ্যে ওই খামারটি যাত্রা শুরু করে। বর্তমানে ওই খামারে দেশীয় প্রজাতির বিভিন্ন বয়সের ১৮৭টি গরু, ১১৮টি মহিষ রয়েছে।
