রবিবার ছিলো গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার তারাকান্দর গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই দিনে পাক হানাদার বাহিনী ও তাদের দোষরা তারাকান্দর গ্রামের নিরহ মানুষদের উপর হামলা চালিয়ে প্রায় দেড় শতাধিক দেশপ্রেমিক মানুষকে হত্যা করে। দিবসটি উদযাপনে স্থানীয় জনগণ, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল কিংবা প্রশাসন কেউ উদ্যোগ নেয়নি । শুধু স্বজনহারা মানুষগুলো চোখের পানি ফেলে নিহতদেরকে স্মরণ করলেন। স্বাধীনতা সংগ্রাম চলাকালীন সময়ের তারাকান্দর গ্রামের কত মানুষ হানাদার বাহিনী ও তাদের দোষরদের হাতে নিহত হয়েছেন তার কোন তথ্য নেই উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলে।
