এক টেরাবাইট তথ্য ধারণক্ষমতার ডেল এন৩৪৩৭ নোটবুক বাজারে এনেছে কম্পিউটার সোর্স। সব ধরনের মানুষের ব্যবহারের উপযোগী এই নোটবুকে রয়েছে ১৪” ডিসপ্লে, কোরআই৫ প্রসেসর, ৪ জিবি ডিডিআর৩ র্যাম, ৮ সিরিজের এক্সপ্রেস চিপসেট, ইন্টেল ৪৪০০ গ্রাফিক্স কার্ডসহ অন্যান্য সুবিধা। এক বছরের বিক্রয়োত্তর সেবা ও ক্যারিকেসসহ মূল্য ৫০,০০০ টাকা।
