রকি সাহিত্য পুরস্কার পেলেন ড. ফাদার হেমন্ত রোজারিও

আপডেট : ০২ জুন ২০১৪, ২২:০৬
গবেষণা প্রবন্ধে শিশুকবি রকি সাহিত্য পুরস্কার পেলেন নটর ডেম কলেজের অধ্যক্ষ মহাত্মা গান্ধী গবেষক-প্রাবন্ধিক ড. ফাদার হেমন্ত পিউস রোজারিও। তিনি ফিলিপাইনের শান্তা মারিয়াম বিশ্ববিদ্যালয় থেকে মহাত্মা গান্ধীর ওপর পিএইচডি করেছেন। মহাত্মা গান্ধী নিয়ে তার লেখা ২টি বই ইতিমধ্যেই পাঠকমহলে সমাদৃত হয়েছে। আগামী ২৭ জুন বিকাল ৪টায় জাতীয় প্রেসক্লাবের ভিআইপি কনফারেন্স লাউঞ্জে দেশ-বিদেশের বরেণ্য অতিথিদের উপস্থিতিতে এ পুরস্কার প্রদান করা হবে। —প্রেস বিজ্ঞপ্তি