শোক সংবাদ

আপডেট : ০২ জুন ২০১৪, ২২:০৭
মো. আসাদুজ্জামান তালুকদার ঝালকাঠিতে নলছিটি উপজেলার নাঙ্গুলী গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক মো. আসাদুজ্জামান তালুকদার (৭০) চিকিত্সাধীন অবস্থায় গত রবিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি স্ত্রী, ৭ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন। শেখ রহিম বক্স বাংলাদেশের ক্রীড়া অঙ্গনের নন্দিত ব্যক্তিত্ব শেখ রহিম বক্স বার্ধক্যজনিত কারণে গত শনিবার নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তার মৃত্যুতে বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।