নাগেশ্বরীতে প্রকল্পের শ্রমিক দিয়ে নদী ভরাট করে দোকান নির্মাণ

আপডেট : ০২ জুন ২০১৪, ২২:১১
নাগেশ্বরীতে কর্মসৃজন প্রকল্পের শ্রমিক দিয়ে নদী ভরাট করে ঘর নির্মাণ করছেন এক প্রভাবশালী ব্যক্তি। হুমকির মুখে পড়েছে ঐতিহ্যবাহী রায়গঞ্জ ব্রিজ ও বাজার। ব্রিজের দক্ষিণ-পশ্চিম তীরে বাঁশের খুঁটি ও বেড়া দিয়ে ফুলকুমার নদের বৃহত্ একটি অংশ অবৈধ দখলে নিয়েছেন কাপড় ব্যবসায়ী সাজ্জাদ হোসেন। ৪০দিনের কর্মসৃজন প্রকল্পের শ্রমিক দিয়ে সেখানে মাটি ভরাট করে দিয়েছেন ভারপ্রাপ্ত রায়গঞ্জ ইউপি চেয়ারম্যান রোকনুজ্জামান শিমু। তার মদদে সেখানে দোকান-ঘর ও বাড়ি নির্মাণ করছেন ব্যবসায়ী সাজ্জাদ হোসেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হায়াত মো. রহমতুল্লাহ বলেন, বিষয়টি শুনেছি। অভিযোগ পাওয়া মাত্র ইউপি ভূমি কর্মকর্তাকে তদন্তের নির্দেশ দেয়া হয়েছে।