বাংলাদেশে সফররত তানজানিয়া ন্যাশনাল ডিফেন্স কলেজের (এনডিসি) ১৯ সদস্যের প্রতিনিধি দলের প্রধান মেজর জেনারেল ফেস্তো ডিয়েরো উলোমি (মাস্তাফু) গতকাল সোমবার রাজধানীর বনানীস্থ নৌ সদর দপ্তরে সহকারী নৌবাহিনী প্রধান (পার্সোনেল) রিয়ার এডমিরাল কাজী সারোয়ার হোসেনের সাথে সৌজন্য সাক্ষাত্ করেন। সফরের অংশ হিসাবে এ প্রতিনিধি দল রাষ্ট্রপতি আব্দুল হামিদের সাথে সৌজন্য সাক্ষাত্ করবেন। এছাড়া তানজানিয়ার এনডিসির প্রতিনিধি দল বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর, ঢাকাস্থ ন্যাশনাল ডিফেন্স কলেজসহ সেনা, নৌ ও বিমান বাহিনীর বিভিন্ন স্থাপনা পরিদর্শন করবেন। —প্রেস বিজ্ঞপ্তি
