বেসিস নির্বাচন ২৮ জুন

আপডেট : ০৩ জুন ২০১৪, ১৯:১২
আগামী ২৮ জুন অনুষ্ঠিতব্য বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইনফরমেশন অ্যান্ড সফটওয়্যার সার্ভিসেসের (বেসিস) ২০১৪-২০১৬ মেয়াদের নির্বাচনে মনোনয়ন জমাদানকারী ১৩ জন প্রার্থীকেই বৈধ ঘোষণা করা হয়েছে। নির্বাচন বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুস্তাফা রফিকুল ইসলাম বৈধ প্রার্থীদের এ তালিকা প্রকাশ করেন। আগামী ২৮ জুন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। প্রার্থীদের মধ্যে বর্তমান সভাপতি শামীম আহসানের নেতৃত্বে ৯ জন ও স্বতন্ত্র হিসেবে ৪ জন প্রার্থী রয়েছেন। এবারের বেসিস নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩০০।