মোহাম্মদ সারবিন মুন্সী
প্রভাষক, ইংরেজি বিভাগ
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা।
দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী বন্ধুরা, আজ পূর্বের আলোচনার পর থেকে আমরা Completing Sentence এর অবশিষ্ট নিয়মগুলো নিয়ে আলোচনা করবো।
Completing Sentence-এর নিয়মাবলী
শিক্ষার্থীরা, এই নিয়মগুলো English grammar-এর অন্যান্য অংশের জন্য সমানভাবে প্রযোজ্য এবং শিক্ষার্থীদের English sentence ও structure সম্পর্কে সম্যক ধারণা দিতে সক্ষম।
Let alone
Rule 10: Let alone-এর অর্থ হলো “ভাবা যায় না”, “এ কথা বলা নিঃপ্রয়োজন”, “তো দূরের কথা” অথবা “তা আর এমনকি” ইত্যাদি। Let alone দ্বারা সাধারনত negative অর্থ প্রকাশ করলেও ক্ষেত্রবিশেষে affirmative অর্থও প্রকাশ করতে পারে। Let alone-এর structure ও উদাহরণ নিচে দেওয়া হলোঃ
a) Sub + negative verb + তুলনামূলক ছোট বস্তু + কমা ( , ) + let alone + তুলনামূলক বড় বস্তু।
b) Sub + affirmative verb + তুলনামূলক বড় বস্তু + কমা ( , ) + let alone + তুলনামূলক ছোট বস্তু।
a) Negative clause + + let alone +
Example: She cannot walk two miles let alone ten miles.
b) Affirmative clause + + let al +
Example: Sohel Rana can walk ten miles let alone two miles.
Q. He can’t swim one kilometre, let alone ————.
A. He can’t swim one kilometre, let alone ten kilometres.
চলবে
