এর আগে লিপফ্রগ শিশুদের উপযোগী করে ট্যাবলেট পিসি তৈরি করেছে। সেই ধারাবাহিকতায় এবারে তারা তৈরি করেছে শিশুদের হাতঘড়ির মতো করে পড়ার উপযোগী লিপব্যান্ড। শিক্ষামূলক গ্যাজেটটি তৈরি করা হয়েছে ৪ থেকে ৭ বছর বয়সী শিশুদের জন্য। এর মাধ্যমে শিশুদের শারীরিক পরিশ্রমের বিভিন্ন তথ্য যেমন ট্র্যাক করা যাবে, তেমনি রয়েছে বিভিন্ন শিক্ষামূলক গেম। এতে রয়েছে বিভিন্ন ধরনের অডিও ইনস্ট্রাকশন, যা শিশুকে সবসময় সক্রিয় রাখবে। পানিরোধী এই ব্যান্ডে ব্যবহার করা হয়েছে রিচার্জেবল ব্যাটারি। প্যারেন্টাল কন্ট্রোল সুবিধাও রাখা হয়েছে এই লিপব্যান্ডে। ফলে একজন শিশু কখন এটি ব্যবহার করতে পারবে, তা নির্ধারণ করে দিতে পারবেন অভিভাবক। শিশুদের জন্য চমত্কার এই ডিভাইসের দাম রাখা হয়েছে ৪০ ডলার।
