টেক ফটো

আপডেট : ০৩ জুন ২০১৪, ২১:০১
যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে শুরু হয়েছে অ্যাপলের বাত্সরিক আয়োজন ওয়ার্ল্ডওয়াইড ডেভেলপারস কনফারেন্স ২০১৪। প্রযুক্তিবিশ্বের অন্যতম সাড়াজাগানো অ্যাপলের এই আয়োজনের কিছু ছবি নিয়েই সাজানো হলো আজকের টেক ফটো কনফারেন্সে কিনোট স্পিচ উপস্থাপন করেন অ্যাপল সিইও টিম কুক। তার কিনোট স্পিচের একটি বিশেষ মুহূর্তে দেখা যাচ্ছে আগত সকল ডেভেলপারদের সামনে। এবারের কনফারেন্সের অন্যতম মূল আকর্ষণ ছিল আইওএস-এর নতুন সংস্করণ আইওএস ৮। কনফারেন্সের এলাকাতে তাই এমন প্রদর্শনী ছিল আইওএস ৮ নিয়ে। অ্যাপলের সফটওয়্যার বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ক্রেইগ ফ্রেডরিঘি ম্যাকওএসএক্সের নতুন সংস্করণ ‘ইয়োসেমিট’ প্রদর্শন করছেন মঞ্চে। অ্যাপলের বাত্সরিক এই আয়োজন পরিণত হয় ডেভেলপারদের এক মিলনমেলায়। ছবিতে কনফারেন্সস্থলে দেখা যাচ্ছে আগত ডেভেলপারদের একাংশকে।