রাজশাহীতে ভেষজ উদ্ভিদ ও আয়ুর্বেদ ওষুধের প্রয়োগ শীর্ষক কর্মশালা

আপডেট : ০৩ জুন ২০১৪, ২১:৩৫
রাজশাহীতে ভেষজ উদ্ভিদ উত্পাদন, আহরণ, সংরক্ষণ ও আয়ুর্বেদ ওষুধের প্রয়োগ শীর্ষক দু’দিনব্যাপী কর্মশালা গত রবিবার শেষ হয়েছে। শনিবার নগরীর একটি কমিউনিটি সেন্টারে ‘বাংলাদেশ আয়ুর্বেদিক মেডিসিন ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশন ও মেডিসিনাল প্লান্টস্ এন্ড হারবাল প্রডাক্টস্ বিজনেস কাউন্সিল এই কর্মশালার আয়োজন করে। এসোসিয়েশনের সভাপতি ও সাবেক মন্ত্রী এএফএম ফখরুল ইসলাম মুন্সীর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। আলোচক ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের অধ্যাপক গোলাম সাদিক, রাসায়ন বিভাগের অধ্যাপক হামিদুল হক ও অধ্যাপক শাহেদ জামান ও এসবি ল্যাবরেটরির স্বত্বাধিকারী শিবব্রত রায়। এছাড়া রাজশাহী আয়ুর্বেদিক কুটিরের কবিরাজ অনুকূল চন্দ্র সরকার ও এল টি ফার্মার ম্যানেজিং পার্টনার আনন্দ কুমার প্রামাণিক বক্তব্য রাখেন। এতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি ও রসায়ন বিভাগের তিনজন অধ্যাপক ভেষজ ওষুধ সম্পর্কে ৩টি প্রবন্ধ উপস্থাপন করেন। তারা সকলকে ওষুধি গাছ রোপণের আহবান জানান।