ক্রুইফের আগেই ফিরলেন রেনে কেস্তার

আপডেট : ০৩ জুন ২০১৪, ২২:১৩
ডাচ কোচ লুডভিক ডি ক্রুইফের সহকারী রেনে কেস্তার গতকাল বিকালে ঢাকায় এসেছেন। তিনি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন বকেয়া বেতন নিয়ে কথা বলবেন। সেই সাথে পারিশ্রমিক ছাড়াও সামনের কর্মকাণ্ড নিয়ে আলোচনা হবে। অনূর্ধ্ব-১৪ এবং অনূর্ধ্ব-১৬ দলকে অনুশীলন ম্যাচ খেলানোর জন্য নেপালে পাঠাতে চান তিনি। এশিয়ান গেমস ফুটবলের ঘোষিত ৩০ ফুটবলারের দল থেকে ছেঁটে ২০ জনের চূড়ান্ত দল করবেন রেনে। জানা গেছে বেলজিয়ামের অনূর্ধ্ব-১৭ প্রিমিয়ার লিগ হ্যাটট্রিক চ্যাম্পিয়ন অ্যান্ডারলেখটের দলে ট্রায়ালের জন্য বাংলাদেশের তরুণ ফুটবলার টুটুল হোসেন বাদশাকে পাঠানো হবে। ২১ জুলাই ট্রায়াল।