রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

আপডেট : ০৩ জুন ২০১৪, ২২:২৫
নেসারুদ্দিন আহম্মেদ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের একবরপুর গ্রামের মুক্তিযোদ্ধা নেসারুদ্দিন আহম্মেদ (৬৫) ইন্তেকাল করেছেন। গতকাল মঙ্গলবার দুপুরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এ দিন বিকাল ৫টায় জানাযা শেষে পারিবারিক গোরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন।