বিভিন্ন দাতব্য সংস্থার তহবিল সংগ্রহের জন্য পাশ্চাত্যের বিভিন্ন দেশে নানা সময়েই আয়োজন করা হয় নানা ধরনের অনুষ্ঠান বা চা-চক্রের। আর এমনই এক চা-চক্রের আয়োজন দিয়ে গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে ঠাঁই করে নিয়েছেন অস্ট্রেলিয়ার ডমিনিক গ্যারিগ। শিশুদের ডিসঅ্যাবিলিটি ও পুনর্বাসন নিয়ে কাজ করা একটি দাতব্য সংস্থার জন্য তহবিল সংগ্রহের উদ্দেশ্যে ডমিনিক অস্ট্রেলিয়ার অ্যাডিলেডের গ্লেনেল্গ পিয়ারে যে ক্রিম টি পার্টির আয়োজন করেন সেখানে সেখানে একই সাথে চাও হালকা নাস্তা খান রেকর্ড ৫৩৬ জন অংশগ্রহণকারী। আর এটিই গিনেজের হিসেব অনুযায়ী এ ধরনের সবচেয়ে বড় আয়োজন।
