ইউক্রেনকে অর্থনৈতিক সহায়তা দেয়ার বিষয়ে দেশটির নির্বাচিত প্রেসিডেন্ট পেট্রো পোরোশেঙ্কো সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার আলোচনা করার কথা রয়েছে। পোল্যান্ডে সমাজতন্ত্র সমাপ্তির ২৫ বছর পূর্তি উপলক্ষে মঙ্গলবার দেশটি সফরে গিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
এসময় তিনি বলেন, রাশিয়ার গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান গ্যাজপ্রমের সাথে গ্যাস বিল চুক্তি করতে চেষ্টা করছে কিয়েভ। নয়তো গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি রয়েছে। ওবামা বলেছেন, রাশিয়া যদি ইউক্রেনে গ্যাস সরবরাহ বিচ্ছিন্ন করে দেয় সেক্ষেত্রে যুক্তরাষ্ট্র তাদেরকে সহায়তা দিতে পারে। এছাড়া তাদেরকে অর্থনৈতিকভাবে সাহায্য করার ব্যাপারেও পোরোশেঙ্কো প্রস্তাব দিবেন ওবামা।
