মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার পাঁচগাঁও গ্রামে সরকারি খাল দখল করে দোকানঘর নির্মাণ কাজ চলছে। কিছুদিন আগে এ খাল দখল নিয়ে এলাকায় দুটি গ্রুপের সংঘর্ষে নির্মাণ কাজ বন্ধ ছিল। সম্প্রতি বিবদমান গ্রুপ দুটি এক হয়ে কয়েকদিন যাবত্ পুনরায় খাল দখল করে দোকানঘর নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে। কিন্তু রহস্যজনক কারণে এ বিষয়ে ভূমি অফিস নিরব ভূমিকা পালন করছে। দখলদাররা টঙ্গীবাড়ী হতে পাঁচগাঁও বাজার হয়ে হাসাইল পদ্মা নদীর সংযোগ খালটির পাঁচগাঁও এলাকার অংশের বেশ কিছু স্থান ইতোমধ্যেই ভরাট করে ফেলছে। পাঁচগাঁও বাজার ভূমি অফিসের ১’শ গজের মধ্যে উক্ত ভরাট কাজ চ ছে।
টঙ্গীবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন পারভীন জানান, বিষয়টি আমাদের নজরে এসেছে। আমরা তহশিলদার পাঠিয়ে তাদের দোকান তৈরিতে নিষেধ করেছি। কিন্তু তারা শোনেননি। তাই এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি নিচ্ছি।
