পৃথক ঘটনায় ৩ জনের মৃত্যুর খবর পাঠিয়েছেন ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতারা।
কমলগঞ্জে বজ্রপাতে পিতা-পুত্রের মৃত্যু
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের মইডাইল গ্রামে গতকাল বুধবার বজ্রপাতে বাবা ও ছেলে নিহত হয়েছে। কৃষিজমিতে কাজ করার সময় হঠাত্ বজ্রপাতে রমন শব্দকর (৬০) ও তার ছেলে অনন্ত শব্দকর (৩৫) ঘটনাস্থলেই মারা যান।
কমলগঞ্জের ইউএনও মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা জানান, সরকারের পক্ষ থেকে নিহতদের পরিবারকে আপাতত নগদ ১০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
চাটমোহরে সর্প দংশনে গৃহবধূর মৃত্যু
চাটমোহরে বিষাক্ত সর্প দংশনে গত মঙ্গলবার দিবাগত রাতে মাফিয়া খাতুন (৪৫) নামের এক গৃহবধূ মারা গেছে। সে উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের মিলনচর গ্রামের আব্দুস সাত্তারের স্ত্রী এবং দরাপপুর গ্রামের আব্দুর রহমানের মেয়ে।
গৃহবধূ মাফিয়া খাতুনকে বাড়ি থেকে বিষাক্ত সাপ কামড় দেয়। প্রথমে বিষয়টি আমলে না নিয়ে ৩ ঘণ্টা পর চাটমোহর পৌর সদরের বালুচর মহল্লায় নিয়ে আসে। মাফিয়াকে বিষমুক্ত করতে পাথর লাগায়। সেখানেই সে মারা যায়।
ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুত্স্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু
গতকাল বুধবার ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় বিদ্যুত্স্পৃষ্ট হয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। জানা যায়, সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের চিলিকূট গ্রামের মৃত লাল মিয়ার পুত্র কৃষক মোঃ হাবিবুল্ল¬াহ (৬৮) সকাল ১০ টার দিকে বাড়ির পাশের জমিতে কাজ করতে যায়। হঠাত্ জমির সন্নিকটে একটি বিদ্যুতের খুঁটির সাথে লাগলে সে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে পড়ে। আশংকাজনক অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করে।
ব্রাহ্মণবাড়িয়ায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
গতকাল বুধবার কুমিল্ল¬া-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার রাধিকা নামক স্থানে অজ্ঞাত এক ব্যক্তির লাশ পাওয়া গেছে। জানা যায়, ভোরে ওই মহাসড়কের উপর অজ্ঞাত (৪৫) এক ব্যক্তির ক্ষতবিক্ষত লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করে।
