সংবাদ সংক্ষেপ

আপডেট : ০৪ জুন ২০১৪, ২১:৪০
পীরগঞ্জে ডিজিটাল উদ্ভাবনী মেলা সম্পন্ন পীরগঞ্জ (রংপুর) সংবাদদাতা \ পীরগঞ্জে দু’দিনব্যাপী অনুষ্ঠিত ডিজিটাল উদ্ভাবনী মেলার সমাপনী উপলক্ষে পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম জিয়াউল ইসলাম এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। সহকারী কমিশনার (ভূমি) রাশেদুল ইসলামের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন-উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলহাজ্ব মাহতাব হোসেন, শাহ আবদুর রউফ কলেজের সহকারী অধ্যাপক সামসুজ্জামান আনজু, পীরগঞ্জ ক.ন.ব বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনওয়ারুল ইসলাম মান্নু প্রমুখ। মেলার ২য় দিন গত মঙ্গলবার ডিজিটাল উদ্ভাবনী বিষয়ের উপর উপস্থিত বক্তব্য, কুইজ প্রতিযোগিতা ও প্রতিযোগিতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। পালানোর সময় মির্জাপুরে তিন ডাকাত আটক মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা \ ডাকাতি শেষে পালিয়ে যাওয়ার সময় জনতার হাতে তিন ডাকাত আটক হয়েছে। জনতা তিন ডাকাতকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে। গত মঙ্গলবার রাতে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার লতিফপুর ইউনিয়নের টাকিয়া কদমা গ্রামের মান্নান খানের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটেছে। জনতার হাতে আটককৃত ডাকাতরা হচ্ছে ছলিমনগর বৈরপাড়া গ্রামের মাজন আলী(৩০), একই গ্রামের ছবুর সিকদার(৪৫) এবং আলামিন(২৮)। অপর ডাকাত লতিফপুর গ্রামের রোকন মিয়ার ছেলে জাহাঙ্গীরকে আটক করতে পারেনি। পুলিশ জানায়, রাত আনুমানিক তিনটার দিকে মান্নান খানের বাড়িতে সশস্ত্র ডাকাত দল ঢুকে বাড়ির মালিক মান্না, তার স্ত্রী আশরাফুননাহারসহ ৪/৫ জনকে হাত-পা বেঁধে মারপিট করে আলমারি ও শোকেস ভেঙ্গে নগদ টাকাসহ ৩/৪ লাখ টাকার মালামাল নিয়ে ডাকাত দলের সদস্যরা পালানোর চেষ্টা করে। এ ব্যাপারে মির্জাপুর থানায় যোগাযোগ করা হলে পুলিশ জানায়, মামলা হয়েছে। ফরিদপুর প্রেসক্লাবের কার্যালয় উদ্বোধন ফরিদপুর (পাবনা) প্রতিনিধি \ গত মঙ্গলবার রাত ৮টায় ফরিদপুর উপজেলা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয় উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মো:খলিলুর রহমান সরকার, উপজেলা নির্বাহী অফিসার ডি.এম আতিকুর রহমান এবং ফরিদপুর পৌর মেয়র খ.ম কামরুজ্জামান মাজেদ। উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক যুগান্তর প্রতিনিধি মো: আব্দুল হাফিজ, স্বাগত বক্তব্য দেন প্রেসক্লাবের সম্পাদক ও দৈনিক ইত্তেফাকের সংবাদদাতা আবু বকর সিদ্দিকী, অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক করতোয়া প্রতিনিধি মির্জা বাসিত, সাবির্ক তত্ত্বাবধানে ছিলেন প্রেসক্লাবের কোষাধ্যক্ষ দৈনিক ভোরের কাগজের প্রতিনিধি মেহেদী হাসান। এতে বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, ফরিদপুর পৌর মেয়র, উপজেলা স্বাস্থ্য প:প: কর্মকর্তা দেওয়ান নাজমুল আলম, ভাইস চেয়ারম্যান সাপিনুর ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান নাছরিন পারভীন মুক্তি, কৃষি কর্মকর্তা সরকার শফি উদ্দিন আহমেদ ও সি মো: সাইফুল ইসলাম প্রমুখ। নাটোরে নকল ওষুধ রাখায় ২ জনের দণ্ড নাটোর প্রতিনিধি \ নাটোর থানার পুলিশ গতকাল বুধবার শঙ্করভাগ বাজারের একটি দোকান থেকে বিপুল পরিমাণ নকল ওষুধ উদ্ধার করে। ঘটনার সঙ্গে জড়িত থাকার আভিযোগে দুই জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত গ্রেফতারকৃত মৃত ডা. ইউনুস আলীর পুত্র মঞ্জুরুল ইসলামকে ১৩ মাসের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা এবং আব্দুস সামাদের পুত্র ওয়ালিউর রহমান আতিককে ১ মাস কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে উভয়ের ৩ মাসের কারাদণ্ডাদেশ প্রদান করেন। মাদারীপুরে ওরিয়েন্টেশন কর্মশালা মাদারীপুর প্রতিনিধি \ জেলা তথ্য অফিসের আয়োজনে গতকাল বুধবার শিশু ও নারী উন্নয়নে যোগাযোগ কার্যক্রম শীর্ষক এক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়। সার্কিট হাউজে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসার দীপংকর বর। এতে বক্তব্য রাখেন জেলা প্রশাসক জি এস এম জাফরউল্লাহ, পুলিশ সুপার খন্দকার ফরিদুল ইসলাম, সিভিল সার্জন ডা. নুরুজ্জামান আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার এস.এম. রফিকুল ইসলাম, প্রেসক্লাব আহবায়ক বজলুর রহমান মন্টু খান প্রমুখ। কাউখালীতে মা-শিশু স্বাস্থ্য সেবা ও প্রচার সপ্তাহ’র র্যালি কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা \ গতকাল বুধবার পিরোজপুরের কাউখালীতে ‘পরিবার পরিকল্পনা, মা-শিশু স্বাস্থ্য সেবা ও প্রচার সপ্তাহ’র র্যালি ‘আইন মেনে বিয়ে- পদ্ধতি জেনে সংসার- বিশের পরে সন্তান’- তারুণ্যের এ তিন অঙ্গীকারকে সামনে রেখে, ‘পরিবার পরিকল্পনা, মা-শিশু স্বাস্থ্য সেবা ও প্রচার সপ্তাহ’ পালন উপলক্ষে কাউখালীতে পরিবার পরিকল্পনা অধিদপ্তর র্যালি করেছে। সকালে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আঃ মান্নান, ডাঃ মইনুল ইসলাম, ডাঃ সুরেন্দ্র নাথ সাহা ’র নেতৃত্বে র্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। ঈশ্বরগঞ্জে কেয়ারের সেবা মেলা উদ্বোধন ঈশ্বরগঞ্জ, (ময়মনসিংহ) সংবাদদাতা\ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের রাজিবপুর ইউনিয়ন পরিষদ কার্যালয় চত্বরে গতকাল বুধবার কেয়ার সৌহার্দ্য কর্মসূচি ২ এর উদ্যোগে সেবা মেলার উদ্বোধন করা হয়। উপজেলা চেয়ারম্যান মাহ্মুদ হাসান সুমন এ মেলার উদ্বোধন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তারের সভাপতিত্বে উদ্বোধনী মেলার সভায় বক্তব্য রাখেন কেয়ারের আঞ্চলিক কারিগরি ব্যবস্থাপক তমিজ উদ্দিন আহামেদ, উপজেলা কৃষি কর্মকর্তা রহিমা খাতুন, যুব উন্নয়ন কর্মকর্তা ফজলুল হক, উপজেলা সমবায় অফিসার আব্দুল কাদির, পল্লী উন্নয়ন কর্মকর্তা নিলিমা নূপুর ঝিনুক, রাজিবপুর ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম চাঁন মিয়া প্রেসক্লাব সভাপতি আবুল কালাম আজাদ প্রমুখ। নাঙ্গলকোটে ফ্যাসিলিটেটর-দিশা-ল্যান কর্মশালা নাঙ্গলকোট (কুমিল্লা) সংবাদদাতা \ ফ্যাসিলিটেটর-দিশা-ল্যান প্রকল্পের আয়োজনে উপজেলার অলিপুর বাজারে ব্যবসায়ীদের কর্মশালা গতকাল বুধবার ঊষা মডেল একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অলিপুর বাজার ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি আব্দুর রাজ্জাক মেম্বারের সভাপতিত্বে কর্মশালায় আলোচনা করেন নাঙ্গলকোট উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আলমগীর কবির, দিশা প্রধান নির্বাহী মোহাম্মদ শহীদ উল্লাহ, ক্যাটালিস্ট সিনিয়র বিজনেস কন্সালটেন্ট মাহমুদুজ্জামান, মনিটরিং অফিসার মোস্তাফিজুর রহমান, মনিটরিং অফিসার লিওনোরা অধিকারী, আঞ্চলিক সমন্বয়কারী আনিসুর রহমান, ব্যবসায়ী জয়নাল আবেদীন ও রুহুল আমিন প্রমুখ। ব্রাহ্মণবাড়িয়া নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণে কর্মশালা ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি \ ব্রাহ্মণবাড়িয়া নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণে আমাদের করণীয় জেলা পর্যায়ের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে গতকাল বুধবার ব্রাকের উদ্যেগে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ড. মোঃ মোশাররফ হোসেন। অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আজাদ ছাল্লাল’র সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম, পাসপোর্ট অধিদপ্তরের সহকারী পরিচালক রাজ আহম্মেদ, ব্রাকের প্রোগ্রাম ম্যনেজার নকিত রাজিব আহম্মেদ প্রমুখ। নেত্রকোনায় পরিবেশ মেলা উপলক্ষে সাইকেল র্যালি নেত্রকোনা প্রতিনিধি \ নেত্রকোনায় সপ্তাহব্যাপী পরিবেশ উত্সব উপলক্ষে গতকাল বুধবার নেত্রকোনার পুরাতন ডিসি অফিস প্রাঙ্গণে বেসরকারি সংগঠন বারসিকের উদ্যোগে পরিবেশ মেলা ও সাইকেল র্যালির আয়োজন করা হয়। পৌরসভার প্যানেল মেয়র হেলাল উদ্দিন শেখের সভাপতিত্বে অনুষ্ঠিত মেলায় প্রধান অতিথি হিসাবে উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. আবুল কালাম আজাদ। এতে বক্তব্য রাখেন লোক সাহিত্য গবেষক গোলাম এরশাদুর রহমান, বারসিকের সৈয়দ আলী বিশ্বাস, অহিদুর রহমান এবং ইসহাক মিয়া। ডিমলায় জেন্ডার বিষয়ে দম্পতিদের ওরিয়েন্টেশন ডিমলা (নীলফামারী) সংবাদদাতা \ নীলফামারীর ডিমলায় গতকাল বুধবার পল্লীশ্রী রি-কল প্রকল্পের ইউনিট অফিসে পল্লীশ্রী এলএইচডিপি প্রকল্পের উদ্যোগে জেন্ডার বিষয়ে দম্পতিদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে ১৫ জোড়া দম্পতি অংশগ্রহণ করেন। এ সময় পল্লীশ্রী রি-কল প্রকল্পের সমন্বয়কারী পুরান চন্দ্র বর্মণ, এলএইচডিপি প্রকল্পের সমন্বয়কারী ফৌজিয়া ইয়াসমিন, প্রোগ্রাম ফ্যাসিলিটেটর নার্গিস বেগম উপস্থিত ছিলেন। সাতক্ষীরায় চার মাদক বিক্রেতার কারাদণ্ড সাতক্ষীরা প্রতিনিধি \ সাতক্ষীরায় চার মাদক বিক্রেতাকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের এ সাজা দেন। সাজাপ্রাপ্তরা হলেন— সদর উপজেলার বালিয়া গ্রামের ইয়াজউদ্দিন মোড়লের ছেলে আব্দুল কাদের মোড়ল (৩৮), মাগুরার কৈখালী গ্রামের আতিয়ার রহমানের ছেলে আব্দুস সাত্তার (৪৪), চৌবাড়িয়া গ্রামের মৃত আব্দুর রহিম গাজীর ছেলে আব্দুল মোমিন (২২) ও ব্রহ্মরাজপুরের ফকির চাঁদ গাজীর ছেলে জিয়ারুল ইসলাম (২৫)। এদের মধ্যে আব্দুল কাদের মোড়লকে ২ বছর, আব্দুস সাত্তারকে ২ বছর ও আব্দুল মোমিন এবং জিয়ারুল ইসলামকে ৬ মাস করে কারাদণ্ড দেয়া হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ায় মেধা অন্বেষণ প্রতিযোগিতার পুরস্কার ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি \ গতকাল বুধবার ব্রাহ্মণবাড়িয়ার জীবন জীবনের জন্য সংগঠনের উদ্যোগে মেধা অন্বেষণ প্রতিযোগিতা ২০১৩-এর সনদপত্র ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান স্থানীয় সুর সম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মুখলেছুর রহমান খান। জীবন জীবনের জন্য সংগঠনের সভাপতি কাজী তারেক মাহমুদের সভাপতিতে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সহ -সভাপতি আল আমীন শাহীনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়ার উপ-পরিচালক মোঃ মোয়াজ্জেম হোসেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব কবি আবদুল মান্নান সরকার, ইন্টারটেক বাংলাদেশ-এর কমপ্লায়েন্স ম্যানেজার এম.এম মোর্শেদ। তালা ও পাটকেলঘাটার ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত তালা (সাতক্ষীরা) সংবাদদাতা \ সাতক্ষীরার তালা ও পাটকেলঘাটা থানায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে উন্মুক্ত আলোচনা ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবির (পিপিএম)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আবু বকর সিদ্দিকি। এর আগের দিন মঙ্গলবার বিকালে তালা উপজেলার পাটকেলঘাটা থানায় অনুরূপ এক ‘ওপেন হাউস ডে’ অনুষ্ঠিত হয়। পাটকেলঘাটা থানা অফিসার ইনচার্জ মামুন-উর-রশীদ (পিপিএম) এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবির (পিপিএম)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সহকারী পুলিশ সুপার (সার্কেল) কাজী মনিরুজ্জামান প্রমুখ। বেনাপোলে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক বেনাপোল (যশোর) সংবাদদাতা \ বেনাপোলের আমড়াখালী চেকপোস্ট থেকে গতকাল বুধবার ভোরে যাত্রীবাহী বাস তল্লাশী করে ৫০০ বোতল ফেন্সিডিলসহ মফিজুর রহমান (৩২) নামে এক মাদক ব্যবসায়িকে আটক করেছে বিজিবি। ২৬ বিজিবি বেনাপোল কোম্পানী সদরের সুবেদার রফিকুল ইসলাম জানান, গোপন সূত্রে সংবাদ পেয়ে যাত্রীবাহী বাস তল্লাশী করে ফেন্সিডিলসহ তাকে আটক করা হয়েছে। আটক মফিজুর রহমান ভবারবেড় গ্রামের আবুল কাশেমের ছেলে। এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা হয়েছে। ডোমারে বামুনিয়া ইউনিয়নে বার্ষিক পরিকল্পনা সভা ডোমার (নীলফামারী) সংবাদদাতা \ নীলফামারীর ডোমার উপজেলার বামুনিয়া ইউনিয়নে বার্ষিক পরিকল্পনা সভায় আগামী ৬ মাসের মধ্যে জুয়া, মাদক ও বাল্যবিবাহ মুক্ত ইউনিয়ন ঘোষণা করা হয়েছে। গতকাল বুধবার পরিকল্পনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শফিউর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বামুনিয়া ইউপি চেয়ারম্যান মনোরঞ্জন রায়ের সভাপতিত্বে স্কোপ প্রকল্পের মনিটরিং অফিসার রেজওয়ান সাতিল, প্রকল্পের ম্যাটেরিয়াল ডেভেলপমেন্ট অফিসার জাহিদা মুসতারি, ঊর্ধ্বতন সামাজিক উন্নয়ন কর্মকর্তা মোঃ আশরাফুল ইসলাম, কমিউনিটি মোবিলাইজার মোঃ এজাবুল হক, শ্রী রমেশ চন্দ্র রায় প্রমুখ উপস্থিত থেকে বক্তব্য রাখেন। মৌলভীবাজারে সেবা সপ্তাহের শোভাযাত্রা ও আলোচনা সভা মৌলভীবাজার প্রতিনিধি \ পরিবার পরিকল্পনা অধিদপ্তর পরিবার পরিকল্পনা বিভাগের মা শিশু স্বাস্থ্য সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে গতকাল বুধবার মৌলভীবাজারে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রা শেষে জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক আব্দুল হান্নানের সভাপতিত্বে ও সদর পরিবার পরিকল্পনা অফিসার রাশেদুল হাসানের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান। বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন এ. টি. এম মতিউর রহমান, বিআরডিবির উপ-পরিচালক অঞ্জন কুমার দে, সাংবাদিক নজরুল ইসলাম মুহিব। এতে বক্তব্য রাখেন কামরুল ইসলাম, ডাঃ বিশ্বজিত্ ভৌমিক, ডাঃ আব্দুল মন্নান, পরিবার পরিকল্পনা পরিদর্শক আসমা বেগম প্রমুখ। মোহনগঞ্জে পরিবার পরিকল্পনার অ্যাডভোকেসি সভা মোহনগঞ্জ (নেত্রকোনা) সংবাদদাতা \ নেত্রকোনার মোহনগঞ্জে পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে গতকাল বুধবার পরিবার পরিকল্পনা সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে র্যালি ও অ্যাডভোকেসি সভা আয়োজন করা হয়। এ উপলক্ষে সভায় প্রধান অতিথি ছিলেন ইউএনও মোহাম্মদ মোজাম্মেল হক। উপজেলা চেয়ারম্যান আকম শফিকুল হকের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা কর্মকর্তা তৌহিদ আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্বাস্থ্য ও পপ কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুর রাজ্জাক, উপজেলা ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন তালুকদার প্রমুখ। সুন্দরগঞ্জে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সমাবেশ সুন্দরগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা \ উপজেলায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জানা গেছে, গতকাল বুধবার উপজেলা অডিটরিয়াম হলে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সমাবেশ ইউএনও আবু রাফা মোহাম্মদ আরিফের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ সাজ্জাদুর রহমান। বক্তব্য রাখেন উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা কর্মকর্তা তাজুল ইসলাম, সাংবাদিক মাহ্মুদুল হাসান, দলনেতা আতারুল ইসলাম, দলনেত্রী শামছুন্নাহার বেগম প্রমুখ। আদিতমারীতে আমন ধান চাষের উপর প্রশিক্ষণ আদিতমারী (লালমনিরহাট) সংবাদদাতা \ ব্র্যাক কৃষি ও খাদ্য নিরাপত্তা কর্মসূচি প্রকল্পের আওতায় আমন ধানের বীজতলা তৈরি, চারার যত্ন ও জমি তৈরিবিষয়ক একদিনের কৃষক প্রশিক্ষণ গতকাল বুধবার উপজেলার ব্র্যাক শাখা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা বেগম সম্পা। প্রশিক্ষক ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা খবিরউদ্দিন। এসময় প্রেসক্লাবের সম্পাদক সুলতান হোসেন, উপজেলা ব্যবস্থাপক মামুন অর-রশিদ, টেকনিক্যাল এ্যাসিসটেন্ট মোহসিন রেজা প্রমুখ উপস্থিত ছিলেন। মুক্তাগাছা সরকারি কলেজে রোভার স্কাউটদের প্রচারাভিযান মুক্তাগাছা (ময়মনসিংহ) সংবাদদাতা \ ‘পরিবেশকে জানুন, অন্যদেরকেও জানান, পরিবেশ বিনাশী ভূমিকা থেকে থামুন, অন্যদেরকেও থামান’— এ শ্লোগান নিয়ে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মুক্তাগাছা শহীদ স্মৃতি সরকারি কলেজের রোভার স্কাউট গ্রুপের শিক্ষার্থীরা পরিবেশ রক্ষায় বিশেষ কর্মসূচি পালন করছে। এর অংশ হিসেবে গতকাল বুধবার স্কাউট গ্রুপ পরিবেশ দূষণের কারণ, রক্ষার উপায়, প্রয়োজনীয়তাসহ নানা বিষয় নিয়ে শহরে বিশেষ প্রচারাভিযান চালিয়েছে। তারা শহরে ঘুরে ঘুরে বিভিন্নজনের হাতে হাতে প্রচারপত্র বিলি করেছে। এ কর্মসূচি মানুষের মাঝে বেশ সাড়া ফেলতে সক্ষম হয়ে বলে একাধিকজন জানিয়েছেন। বকশীগঞ্জে টর্নেডো দুর্গত এলাকায় ত্রাণ বিতরণ বকশীগঞ্জ (জামালপুর) সংবাদদাতা\ টর্নেডোয় ক্ষতিগ্রস্তদের মাঝে ঢাকাস্থ বকশীগঞ্জ সমিতি ও বকশীগঞ্জ আড়ত্দার সমিতির উদ্যোগে টেউটিন ও চাল বিতরণ করা হয়েছে গতকাল বুধবার। এসময় উপজেলা চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার, উপজেলা নির্বাহী অফিসার এরশাদ হোসেন খান, বকশীগঞ্জ সমিতির সভাপতি প্রকৌশলী নজরুল ইসলাম, আগা সাঈদ মিন্টু, আড়ত্দার সমিতির সভাপতি আবুল হোসেন ও শাকিল তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন। মিরসরাইয়ে সব্জি চাষ বিষয়ক প্রশিক্ষণ মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা \ মিরসরাইয়ে ইপসার উদ্যোগে সব্জি চাষ বিষযক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার অনুষ্ঠিত প্রশিক্ষণে ইপসা-বিএসআরএম ক্ষেত-খামার প্রকল্পের উপকারভোগী প্রান্তিক ও সৃজন সমিতির সদস্যরা অংশ নেয়। প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা কৃষি কর্মকর্তা শাহ আলম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ শামীম হোসেন। ইপসার কর্মকর্তা সুজন বড়ুয়ার সঞ্চালনায় প্রশিক্ষণে বক্তব্য রাখেন ইপসার কর্মকর্তা শাহাদাত্ হোসেন চৌধুরী, সমাজকর্মী উজ্জল দে, সৃজন সমিতির সভাপতি আবু জাফর, প্রান্তিক সমিতির সভাপতি শহীদুল্লাহ বাবর প্রমুখ। আটঘরিয়ায় একই স্কুলে ২ প্রধান শিক্ষক নিয়ে সংঘর্ষ আটঘরিয়া (পাবনা) সংবাদদাতা \ গতকাল বুধবার পাবনা আটঘরিয়ার দেবোত্তর বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষক ও ম্যানেজিং কমিটির মধ্যে সংঘর্ষে কমপক্ষে ৪ জন আহত হয়েছে। এদের মধ্যে দুজনকে পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিত্সা দেয়া হয়েছে। সংঘর্ষের ঘটনায় এদিন বিদ্যালয় ছুটি ঘোষণা করা হয়। আটঘরিয়ার দেবোত্তর বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ নিয়ে আ: কাদের ও নির্মল কুমার সেন দুজনই দাবি করে আসছেন দীর্ঘদিন যাবত্। এদিকে গতকাল বেলা ১২টার দিকে ম্যানেজিং কমিটি ও শিক্ষকদের মধ্যে বাক-বিতণ্ডার এক পর্যায়ে সংঘর্ষ বেধে যায়। এসময় ম্যানেজিং কমিটির সদস্য মো:মোকছেদ আলী, প্রধান শিক্ষক দাবিদার আ: কাদের ও নির্মল সেন এবং শিক্ষক মোনায়েম হোসেন আহত হন। পরে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বড়াইগ্রামে স্তন ও জরায়ু ক্যান্সার সচেতনতামূলক কর্মশালা বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা \ নাটোর বড়াইগ্রামে গতকাল বুধবার উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে দিনব্যাপী স্তন ও জরায়ু ক্যান্সার সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে স্বাস্থ্য কর্মকর্তা ডা. আব্দুল হান্নানের সভাপতিত্বে বক্তব্য রাখেন নাটোর সিভিল সার্জন ডা. ফেরদৌস নীলুফার। স্বাস্থ্য অধিদপ্তরের ভিপিএম আইএসটি ডা. মো. আব্দুল গনি ও স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডা. শম্পা রানী কুণ্ডু। কর্মশালায় শিক্ষক, সাংবাদিক, সমাজসেবক, ধর্মীয় নেতা, নারী নেত্রী ও জনপ্রতিনিধিরা অংশ নেন। কানসাট মোড় থেকে ৩০ রাউন্ড গুলিসহ কলেজ ছাত্র আটক শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা \ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট মোড় থেকে গতকাল বুধবার ৩০ রাউন্ড গুলিসহ এক কলেজ ছাত্রকে আটক করেছে শিবগঞ্জ থানা পুলিশ। আটককৃত কলেজ ছাত্র শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের গোপালনগর এলাকার লালচান আলীর ছেলে আসিফ (১৮)। এব্যাপারে শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক আইনুল হক জানান, বুধবার পৌনে ১০টার সময় মিশুক যোগে চাঁপাইনবাবগঞ্জ যাবার পথে তার স্কুল ব্যাগে তল্লাশী চালিয়ে ৩০ রাউন্ড গুলিসহ তাকে আটক করা হয়।