পুরনো ঢাকার সদরঘাট বাংলাবাজারস্থ ঢাকা সদর ডাকঘরের ছাদের পলেস্তারা খসে পড়ছে-যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। পর্যাপ্ত আলোর অভাব এবং মান্ধাতার আমলের চেয়ার-টেবিল দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে ডাকঘরটি। আধুনিকতার কোনো ছোঁয়া নেই ডাকঘরটিতে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জরুরি ভিত্তিতে ডাকঘরটির সংস্কারের উদ্যোগ নেবেন বলে আশা করি।
মাহবুবউদ্দিন চৌধুরী,
ফরিদাবাদ, গেণ্ডারিয়া,
ঢাকা ১২০৪
