কাজ করতে হবে দেশের স্বার্থে

আপডেট : ০৪ জুন ২০১৪, ২১:৫৩
বিশ্বের উন্নয়নশীল দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। ক্রমেই বেগবান হচ্ছে আমাদের অর্থনীতি। তাজরিন ফ্যাশনে আগুন এবং রানা প্লাজা ধসের ফলে বিশ্ববাজারে আমাদের পোশাকশিল্পের যে ক্ষতি হয়েছে, তা অনেকাংশেই কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে। নতুন বেতন কাঠামো প্রণয়নে, নতুন উদ্যম নিয়ে কাজে নামছে বাংলাদেশের পোশাকশ্রমিকেরা। দুর্নীতির মাত্রাও কমে এসেছে বহুলাংশে। যে দেশ অর্থনৈতিকভাবে যত সমৃদ্ধ, সে দেশ তত বেশি উন্নত। দেশের উন্নয়ন তথা নিজেদের জীবনমান বৃদ্ধি করার জন্যে প্রত্যেককেই নিজেদের অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। ব্যক্তিস্বার্থ ও দুর্নীতির ঊর্ধ্বে থেকে দেশের স্বার্থে কাজ করতে হবে সবাইকে। মো. জাকির হোসেন, মাত্স্যবিজ্ঞান অনুষদ, লেভেল-১, শাহ্জালাল হল , বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়,ময়মনসিংহ