শোক সংবাদ

আপডেট : ০৪ জুন ২০১৪, ২২:১৭
মনি শংকর দে বাগেরহাট জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মনি শংকর দে (৫৫) চিকিত্সাধীন অবস্থায় গতকাল জেলার এক হাসপাতালে পরলোকগমন করেন। তিনি স্ত্রী, ২ ভাই ও ৪ বোন রেখে গেছেন। তার মৃত্যুতে সংসদ সদস্য ডা. মোজাম্মেল হোসেন, বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা, বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য তালুকদার আব্দুল খালেক, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হ্যাপি বড়াল, বাগেরহাট পৌর মেয়র খান হাবিবুর রহমান প্রমুখ গভীর শোক প্রকাশ করেছেন। মো. সফিকুল ইসলাম কুমিল্লার দাউদকান্দি উপজেলার হকার মো. সফিকুল ইসলাম (৬০) হূদরোগে আক্রান্ত হয়ে গত মঙ্গলবার উপজেলার মোহাম্মদপুরে গ্রামের বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি স্ত্রী, ৩ ছেলে ও ৩ মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে স্থানীয় সাংবাদিকরা গভীর শোক প্রকাশ করেছেন। আব্দুল লতিফ মিয়া বিএডিসির সাবেক বীজ পরিদর্শক গাইবান্ধা শহরের মাস্টারপাড়ার বাসিন্দা আব্দুল লতিফ মিয়া (৬৫) গত মঙ্গলবার নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। এহসানুল আমিন শাওন বরিশালে বানারীপাড়া পৌরসভার ৫ নং ওয়ার্ড ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও বরিশাল বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র এহসানুল আমিন শাওন জন্মগতভাবে থ্যালাসেমিয়ায় আক্রান্ত হয়ে চিকিত্সাধীন অবস্থায় গতকাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি ঢাকায় কর্মরত আয়কর কর্মকর্তা আ. হাইয়ের বড় ছেলে। তার মৃত্যুতে সংসদ সদস্য অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুছসহ স্থানীয় বিশিষ্টজনরা গভীর শোক প্রকাশ করেছেন।