রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

আপডেট : ০৪ জুন ২০১৪, ২২:১৭
মো. আবুল কাশেম ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌর এলাকার চড়নাল গ্রামের মুক্তিযোদ্ধা হাবিলদার মো. আবুল কাশেম (৬১) গতকাল নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি স্ত্রী, ১ ছেলে ও ৫ মেয়ে রেখে গেছেন। চড়নাল ঈদগাহ মাঠে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদা দেয়ার পর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। গোলাম ইয়াছিন পাবনার ফরিদপুর উপজেলার কালীয়ান গ্রামের মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার গোলাম ইয়াছিন (৭০) হূদরোগে আক্রান্ত হয়ে গত মঙ্গলবার নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। ঢাকার রমনায় তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। নিজ গ্রামে কালিয়ান খেলার মাঠে গতকাল দ্বিতীয় জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদা দেয়ার পর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।