আর্জেন্টাইন ফুটবলার জাভিয়ের মাশেরানো মনে করেন তার সতীর্থ লিওনেল মেসি এখনও বিশ্বসেরা ফুটবলার। এবারের বিশ্বকাপে চার ব্যালন ডি’অর জয়ী মেসি সমস্ত সমালোচনার জবাব দেবেন বলে মনে করেন তিনি। ক্লাব বার্সেলোনার হয়ে সদ্য সমাপ্ত মৌসুমটায় আশানুরূপ ভাল করতে পারেননি মেসি। মৌসুমের বেশিরভাহ সময় ভোগেছেন ইনজুরিতে। তা সত্ত্বেও সব ধরনের প্রতিযোগিতায় ৪১টি গোল করেছেন বার্সা তারকা। কিন্তু এই পারফরম্যান্সে সন্তুষ্ট না ভক্তরা। সদ্য সমাপ্ত মৌসুমে আশানুরূপ ভাল করতে না পারায় মেসির সমালোচনাও করেছেন অনেকে। তবে মেসির ওপর আস্থা হারাচ্ছেন না বার্সা ও জাতীয় দলের সতীর্থ জাভিয়ের মাশেরানো। বিশ্বকাপ সামনে রেখে মেসি সম্পর্কে তিনি বলেন, ‘বিশ্বকাপে মেসি অনেক ভাল করবে। আমি এটা দেখতে পারছি।’
