পোশাকে ঐতিহ্য ও আধুনিকতা

আপডেট : ২৭ মে ২০১৯, ১৯:৫৩

n রফিকুল ইসলাম

 

ঈদ মানে উত্সবের রঙে নিজেকে রাঙানো। দেশীয় ঐতিহ্যের সঙ্গে আন্তর্জাতিক চলের সংমিশ্রণ ঘটিয়ে বাহারি নকশা ও বৈচিত্র্যময় ছাঁটের পোশাকের সমাহারে সেজে উঠেছে লা রিভের সকল আউটলেট। লা রিভের প্রধান নির্বাহী কর্মকর্তা মন্নুজান নার্গিস বলেন, ‘ঈদ মানে যেমন আনন্দ, তেমনি উেসর কাছে ফিরে যাওয়াও। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ঈদে সবাই নিজ নিজ উেসর কাছে ফিরে যায়। এই ফিরে যাওয়া এবং ঈদে প্রিয়জনের জন্য কেনাকাটা আরো অর্থবহ করে তুলতে আমরা এবার অরিজিন তথা উত্সমূল নিয়ে কাজ করেছি।’ তিনি আরো বলেন, ‘প্রতিটি দেশ ও জাতির রয়েছে নিজস্ব শিল্প ও সংস্কৃতি। এই শিল্প ও সংস্কৃতির পরিচয়ে পরিচিত হয় সে দেশ ও জাতি। বস্ত্রখাত আমাদের তেমনি ঐতিহ্য। অনেক অঞ্চলের মানুষ যখন গুহাবাসী, বাঙালি তখন অনেক সৃজনকর্মেই স্বচ্ছন্দ। এর একটা বস্ত্রবয়ন। তুলা উত্পাদন থেকে সুতা কাটা, কাপড় বোনায় বাঙালি ছিল অতুলনীয়। তাও কেবল যেনতেন কাপড় নয়, উচ্চমানসম্পন্ন কাপড়ও বাঙালি সেই সময় থেকে বুনে আসছে। এমনকি তা বিভিন্ন দেশে রপ্তানিও যে হয়েছে, তার প্রমাণ মিসরের মমিতে পাওয়া মসলিন। লা রিভ এবারের ঈদ আয়োজনে মসলিনের ঐতিহ্য ফিরিয়ে আনার পাশাপাশি আরেক উত্সমূল জামদানি মোটিফ নিয়েও বহুমাত্রিক কাজ করেছে। বিশ্বের আদি বয়নশিল্পের হাতে গোনা যে কয়টি ধারা আজও টিকে রয়েছে, জামদানি তার একটি। এই বয়নের বৈশিষ্ট্য রীতিমতো মনোগ্রাহী। পরম্পরাগতভাবে বয়নশিল্পীরা স্মৃতি থেকে যে নকশায় জামদানি বুনে থাকেন, সেই বয়নরীতি অনুসরণে জামদানি মোটিফে ফুটিয়ে তোলা হয়েছে ঈদের অনেক পোশাক।

লা রিভের ঈদ আয়োজনে মসলিনের সালোয়ার-কামিজ সেট ছাড়াও নতুন ট্রেন্ডে নারীদের জন্য থাকছে ফ্লোর টাচ টু পিস সেট, জিপার অ্যাডেড সালোয়ার-কামিজ, সিগারেট প্যান্ট এবং কামিজ প্যাটার্ন পালাজ্জোসহ ফিউশনভিত্তিক শর্ট টপ অ্যান্ড পালাজ্জো উইথ অ্যাটাচড দোপাট্টা, যা জিপসি ড্রেস নামেও পরিচিত। মোটিফের ক্ষেত্রে জামদানি ছাড়াও ব্যবহার করা হয়েছে ইসলামিক মোটিফ, ফ্লোরাল মোটিফ, আলপনা, চিরায়ত দেশীয় উপাদান, ম্যান্ডালা ইত্যাদি।’

উত্সব-আয়োজনে শাড়ি এখনো বাঙালি নারীদের অন্যতম প্রিয় অনুষঙ্গ। লা রিভ ঈদ আয়োজনে রুচিশীল মানসম্মত শাড়ির সমারোহে থাকছে বিভিন্ন রকম সুতি, তাঁত কটন, হাফ সিল্ক, কাতান ও মসলিনের শাড়ি। প্রিন্ট, মেশিন এমব্রয়ডারি, ট্যাসেল ও কারচুপি সমৃদ্ধ এসব শাড়ি পাওয়া যাচ্ছে বাহারি রং ও নকশায়।

শাড়ির পাশাপাশি স্বাচ্ছন্দ্যের জন্য এখনকার প্রায় সব বয়সী নারীরাই সালোয়ার-কামিজকে প্রাধান্য দিয়ে থাকেন। লা রিভ ঈদ আয়োজনেও তাই থাকছে সমকালীন প্যাটার্ন, বৈচিত্র্যময় ছাঁট ও বাহারি নকশার অজস্র সালোয়ার-কামিজ। এক্সক্লুসিভ সালোয়ার-কামিজের সঙ্গে নিয়মিত সেটের কামিজেও এথনিক লুকের জন্য বিভিন্ন ধরনের ফ্লোরাল প্রিন্টের পাশাপাশি ব্যবহার করা হয়েছে কাঁথা স্টিচ ও গ্রামীণ পটভূমি। অপটিক্যাল ইলিউশন তৈরি করতে আবার কোথাও ব্যবহার করা হয়েছে স্ট্রাইপ ও জিওমেট্রিক প্যাটার্ন। বটমে লেইস ডিটেইলিংয়ের সঙ্গে দোপাট্টায়ও যোগ করা হয়েছে নান্দনিকতার ছোঁয়া। এছাড়াও, ফ্যাশন সচেতন তরুণীদের জন্য লা রিভ টিউনিক কালেকশনে থাকছে স্ক্রিন প্রিন্ট ছাড়াও মেটালিক ওয়ার্ক, কারচুপি ডিটেইলিং, এমব্রয়ডারি, ব্লক, টাই-ডাই ও হ্যান্ড ওয়ার্ক ইত্যাদি সমৃদ্ধ টিউনিক ও লং কামিজ।

 পোশাক ও ছবি লা রিভ