জোকস

আপডেট : ০৫ জুন ২০১৪, ২১:১৪
 সর্দারজির বাড়িতে বেড়াতে গেছেন তার এক বন্ধু। গিয়ে দেখেন সর্দারজি সারা ঘর আতিপাতি করে কী যেন খুঁজছেন। বন্ধু বললেন, কী খুঁজছো হে? সর্দারজি বললেন, লুকানো ক্যামেরা। চোখ কপালে তুলে বন্ধু বললেন, বলো কি! তোমার ঘরে লুকানো ক্যামেরা লাগাল কে? সর্দারজি :ওই টেলিভিশন চ্যানেলওয়ালারা। বন্ধ ু:কী করে বুঝলে? সর্দারজি :একটু পরপরই বলে, ‘আপনারা দেখছেন এবিসি টিভি।’ আমি যে এবিসি টিভি দেখছি, লুকানো ক্যামেরা না থাকলে টিভির ওই লোকগুলো তা বুঝল কী করে!  ক্রেতা :জিনিসটা খুব সুন্দর। কিন্তু পাঁচ হাজার টাকা দিয়ে কোন মূর্খে কিনবে? বিক্রেতা :আমরা তো তাকেই খুঁজছি স্যার।  এক লোক গাড়ির চাবি দিয়ে অনেকক্ষণ থেকে তার কান চুলকাচ্ছিলেন। বিষয়টি বেশ অনেকক্ষণ দূর থেকে দেখার পর আরেক ভদ্রলোক কৌতূহলী হয়ে এগিয়ে এসে জানতে চাইলেন, ‘ভাই আপনি এতক্ষণ চেষ্টা করেও যখন স্টার্ট নিতে পারছেন না তখন আপনি বললে আমি কী আপনাকে ধাক্কা দিয়ে সাহায্য করতে পারি?’  নতুন বউকে নিয়ে বেড়াতে যাচ্ছেন সর্দারজি। ট্যাক্সিতে পেছনের সিটে বসে স্বামী-স্ত্রীতে চলছে নানা আলাপ! এমন সময় লক্ষ করলেন, ড্রাইভার ব্যাটা গাড়ির আয়নায় বারবার তার স্ত্রীর দিকে তাকাচ্ছে। ভীষণ খেপে গেলেন সর্দারজি। বললেন, ‘এই বেটা, অমন মিটমিট করে বারবার কী দেখিস? দাঁড়া, তোর দেখা আমি বার করছি। তুই পেছনে এসে বস, আমিই গাড়ি চালাব!’