দীর্ঘ ১০ বছর পরে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে আজ। দীর্ঘ সময়ে সম্মেলন অনুষ্ঠানের জন্য শুধু দফায় দফায় সময় নির্ধারণ করে নেতৃবৃন্দ তাঁদের দায়িত্ব শেষ করেছেন। এর আগে উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠানে বেশ কয়েকবার তারিখ নির্ধারণ করা হয়। সর্বশেষ গত বছরের ৫ জুলাই সম্মেলন অনুষ্ঠানের তারিখ নির্ধারণ করেন দক্ষিণ জেলা নেতৃবৃন্দ। সম্মেলনকে সামনে রেখে উপজেলার ১৭টি ইউনিয়ন এবং একটি পৌরসভায় কাউন্সিলর নির্বাচনও সম্পন্ন করা হয়। কিন্তু পরবর্তীতে অদৃশ্য কারণে সম্মেলনের তারিখ স্থগিত ঘোষণা করা হয়। অবশেষ ১০ মাস পর আবার সম্মেলনের ঘোষণা দেন নেতৃবৃন্দ। শেষ পর্যন্ত আজ থেকে দুই দিনব্যাপী সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।
নবীনগরে একযুগ পর
আজ সম্মেলন
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা জানান, নবীনগরে অবশেষে একযুগ পর আজ শুক্রবার কাঙ্ক্ষিত উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ২০০৬ সালে আবদুর রউফকে আহবায়ক করে উপজেলা আ’লীগের একটি আহবায়ক কমিটি গঠন করা হয়। বেশ কয়েকবার সম্মেলনের উদ্যোগ নেয়া হলেও তা সফল হয়নি। বর্তমান সাংসদ ফয়জুর রহমান বাদল তৃণমূল পর্যায়ে নেতা/কর্মীদেরকে সু-সংগঠিত করেছেন এবং তার নেতৃত্বে সম্মেলনে যে নতুন নেতৃত্ব আসবে তাকে গ্রহণ করবেন বলে সাংসদের কাছে প্রতিশ্রুতি দিয়েছেন দলটির তৃণমূল থেকে উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দ।
