বরিশালের গৌরনদী উপজেলার বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রীকে হয়রানির ঘটনায় উপজেলা ভ্রাম্যমাণ আদালত সঞ্জয় তপাদার (২৫) নামের এক বখাটেকে এক বছরের কারাদণ্ড প্রদান করেছেন।
বুধবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মাসুদ হাসান পাটোয়ারী এ কারাদণ্ড প্রদান করেন। ওইদিন বিকালে সাজাপ্রাপ্ত বখাটে সঞ্জয় তপাদারকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে সোপর্দ করেছে গৌরনদী থানা পুলিশ।
