কুমিল্লায় অর্ধ কোটি টাকার মাদক ও শাড়ি আটক

আপডেট : ০৫ জুন ২০১৪, ২১:৩৯
কুমিল্লায় প্রায় অর্ধ কোটি টাকার ভারতীয় মাদকদ্রব্য ও শাড়ি আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ভোর রাতে জেলার ভারত সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিজিবি এসব মাদক ও শাড়ি আটক করে।জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা কোটবাড়িস্থ ১০ বিজিবি’র বিশেষ টহল দল জেলার ভারত সীমান্তবর্তী এলাকায় বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে পৃথক অভিযান পরিচালনা করে। এসময় একটি মাইক্রোবাস বোঝাই করা ভারতীয় উন্নতমানের শাড়ি ও বিয়ার আটক করা হয়। ১০ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মো. শহিদুর রহমান জানান, আটককৃত শাড়ি ও মাদকদ্রব্যের মূল্য ৪৯ লাখ ৯ হাজার টাকা এবং এগুলো কুমিল্লা কাস্টমস্ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হয়েছে।