ঝালকাঠির কাঠালিয়া উপজেলা সদর, উপজেলা হাসপাতাল, আমুয়া বন্দরসহ ১৫টি গ্রাম ৪দিন ধরে অন্ধকারে।
গত শনিবার বিকেলে ওজোপাডিকো লিমিটেডের পাওয়ার স্টেশনের ৩৩ হাজার লাইনের ১১ হাজার ভোল্টেজের ট্রান্সফরমারটি হঠাত্ বিকল হলে পুরো উপজেলার বিদ্যুত্ সংযোগ বন্ধ হয়ে যায়। ৪ দিন ধরে বিদ্যুত্ না থাকায় হাসপাতালে পানি সরবরাহ এক্সরে মেশিন, অপারেশন থিয়েটার বন্ধ, ভোটার তালিকা হালনাগাদ, তথ্য সেবা কেন্দ্র, সরকারি অফিস-আদালত, ব্যাংক-বীমায় স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।
ওজোপাডিকো লিমিটেডের আবাসিক প্রকৌশলী কাজী মুনিরুজ্জামান জানান, নতুন ট্রান্সফরমার বসিয়ে ২/১ দিনের মধ্যে বিদ্যুত্ সংযোগ চালু করা হবে।
