পীরগঞ্জে মেধাবীদের মাঝে পুরস্কার বিতরণ
পীরগঞ্জ (রংপুর) সংবাদদাতা \ পীরগঞ্জে সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় বিজয়ী উপজেলার শ্রেষ্ঠ মেধাবীদের মাঝে পুরস্কার-সনদ বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম জিয়াউল ইসলাম ওই পুরস্কার বিতরণ করেন। এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আলহাজ্ব মাহাতাব হোসেন, একাডেমিক সুপারভাইজার-আব্দুল কাইয়ুম শরিফ, চতরা উচ্চ বিদ্যায়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম বিএসসি, পীরগঞ্জ উপজেলা পরিষদ হেয়াত মামুদ কিন্ডার গার্টেনের অধ্যক্ষ মাহবুবর রহমান, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সরওয়ার জাহানসহ বিভিন্ন ব্যক্তি উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ৮ মে পীরগঞ্জে উপজেলা পর্যায়ে সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ১২ শিক্ষার্থী-বিজয়ী হয়ে শ্রেষ্ঠ স্থান লাভ করে। এরা হলো- ‘দৈনন্দিন বিজ্ঞান’ বিষয়ে-সিরাজুম মুনির আরাফ, আহ্সান হাবিব, নিশারাত জাহান নিশা, ‘বাংলাদেশ স্টাডিজ’ বিষয়ে- আল মুহিত মুহতাদী, মিজানুর রহমান, আব্দুস সালাম, গণিত ও কম্পিউটারে- এএম তারেক রহমান, মোছাদ্দেক হাবিব, এটিএম সামিউল বশির, ভাষা ও সাহিত্যে-শরিফুল ইসলাম শরিফ, রুহুফ জাউল ইসলাম প্রিজন ও নূরানী খাতুন।
মুরাদনগরে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত
মুরাদনগর (কুমিল্লা) সংবাদদাতা \ কুমিল্লার মুরাদনগর থানা মিলনায়তনে গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। জানা যায়, থানা বিভক্তির সরকারি সিদ্ধান্ত নিয়ে এলাকার জনপ্রতিনিধি, ব্যবসায়ী, সুশীল সমাজ ও সাধারণ জনগণের মতামত গ্রহণের জন্য জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে এ ওপেন হাউজ ডের আয়োজন করা হয়। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজিম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন, বিশেষ অতিথি ছিলেন, বি সার্কেল মুরাদনগরের নজরুল ইসলাম, ওসি তদন্ত স্বজল কুমার কানু। সভায় জনপ্রতিনিধিদের মধ্যে বক্তব্য রাখেন- ইউপি চেয়ারম্যান কামাল উদ্দিন, আবুল হাসেন বেগ, ফিরুজ আহাম্মেদ, আক্তার হোসেন, মামুনুর রশিদ, শরিফুল ইসলাম, মুক্তিযোদ্ধা কমান্ডার হারুনুর রশিদ প্রমুখ।
নগরকান্দায় ডাঙ্গী ইউপির বাজেট ঘোষণা
নগরকন্দা (ফরিদপুর) সংবাদদাতা \ ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়ন পরিষদের ২০১৪-২০১৫ অর্থ বছরের উন্মুক্ত বাজেট গতকাল বৃহস্পতিবার সকালে ঘোষণা করা হয়েছে। ইউপি চেয়ারম্যান কাজী আবুল কালাম-এর সভাপত্বিতে ৪২ লাখ ৭২ হাজার ৬৭৫ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করেন পরিষদের সচিব কুবাত আলী। এ সময় উপস্থিত ছিলেন- ডাঙ্গী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী রায়হান, বিএনপি সভাপতি রহিচ চোকদার, সম্পাদক ইদ্রিস পোড়া, পরিষদের সকল সদস্য ও এলাকাবাসী।
মানিকগঞ্জে ডাচ-বাংলা ব্যাংকের মাধ্যমে পুলিশের বেতন উত্তোলন
মানিকগঞ্জ জেলা প্রতিনিধি \ সম্প্রতি মানিকগঞ্জ পুলিশ সুপারের সম্মেলন কক্ষে মানিকগঞ্জ জেলা পুলিশের সকল অফিসার ও ফোর্সের বেতন-ভাতাদি উত্তোলন সহজ নিরাপদ আধুনিকায়নে মানিকগঞ্জ জেলা পুলিশ ও ডাচ্-বাংলা ব্যাংক মানিকগঞ্জের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। পুলিশ সুপার বিধান ত্রিপুরা মহোদয়ের উপস্থিতিতে অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান ও ডাচ্ বাংলা ব্যাংকের ম্যানেজার এইচ এম মোফাক্কার হোসেনের যৌথ সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে এর উদ্বোধন ঘোষণা করা হয়। উক্ত সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, ডাচ্ বাংলা ব্যাংকের কর্মকর্তাসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা \ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়নের মাছুমাবাদ মিঠাব এলাকার ব্যবসায়ী শুক্কুর আলী মোল্লার বাড়িতে গত বুধবার রাতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। ১০ থেকে ১২ সদস্যের একদল ডাকাত অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে এ হামলা চালায়।
জানা গেছে, পুরুষ শূন্য বসতঘরের দরজা ভেঙে মহিলাদের অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার, টিভি, ফ্রিজ ও নগদ টাকাসহ মালামাল লুটপাট করে নিয়ে যায়। রূপগঞ্জ থানার ওসি আসাদুজ্জামান মীর জানান, এ ব্যাপারে ব্যবসায়ী শুক্কুর আলী মোল্লার ছোট বোন সখিনা আক্তার ডলি বাদি হয়ে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন।
কাহালুতে ধান বোঝাই ট্রাক ডাকাতি
কাহালু (বগুড়া) সংবাদদাতা \ ধান বোঝাই ট্রাক ডাকাতি মামলার পলাতক আসামি ময়নুল ইসলামকে (২৮) গতকাল বৃহস্পতিবার সকালে বগুড়ার কাহালু থানার পুলিশ উপজেলার বীরকেদার এলাকা থেকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত ময়নুল কাহালু উপজেলার বীরকেদার দক্ষিণপাড়া গ্রামের আব্দুল জলিলের পুত্র। তার বিরুদ্ধে গত মার্চ মাসে দুপচাঁচিয়া থানায় ১১৩ বস্তা ধানসহ ট্রাক ডাকাতি মামলা ছাড়াও শিবগঞ্জ থানাতেও অনুরূপ আরো একটি ডাকাতি মামলা রয়েছে বলে পুলিশ জানায়। পুলিশ আরো জানায়, ময়নুল ধান বোঝাই ট্রাক ডাকাতি দলের একজন সক্রিয় সদস্য। কাহালু থানার ওসি সমিত কুমার কুন্ডুর নেতৃত্বে পুলিশ তাকে ওই দিন বীরকেদার এলাকা থেকে গ্রেফতার করে।
আদিতমারীতে একদিনের কৃষক প্রশিক্ষণ
আদিতমারী (লালমনিরহাট) সংবাদদাতা \ কৃষি ও খাদ্য নিরাপত্তা কর্মসূচি প্রকল্পের আওতায় আমন ধানের বীজতলা তৈরি, চারার যত্ন ও জমি তৈরি বিষয়ক একদিনের কৃষক প্রশিক্ষণ গতকাল বৃহস্পতিবার উপজেলার ব্র্যাক শাখা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হামিদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন কৃষিবিদ জুলফিকার আলম। এসময় প্রেসক্লাবের সম্পাদক সুলতান হোসেন, উপজেলা ব্যবস্থাপক মামুন অর-রশিদ, ব্র্যাক ওয়াশ কর্মসূচির উপজেলা ম্যানেজার ফুল চাঁদ মিয়া, টেকনিক্যাল এ্যাসিসটেন্ট মোহসিন রেজা প্রমুখ উপস্থিত ছিলেন।
নেত্রকোনায় তথ্য অধিকার আইন বিষয়ে কর্মশালা
নেত্রকোনা প্রতিনিধি \ নেত্রকোনার গ্রামাঞ্চলের নারী নেত্রীদের তথ্য অধিকার আইন অবহিতকরণ এবং প্রয়োগ বিষয়ক এক কর্মশালা গতকাল বৃহস্পতিবার নেত্রকোনা জেলা প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়। দি হাঙ্গার প্রজেক্টের নেত্রকোনা সমন্বয়কারি নাজমুল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত অবহিতকরণ সভায় বক্তব্য রাখেন জেলা সুজন (সু-শাসনের জন্য নাগরিক) সভাপতি শ্যামলেন্দু পাল, মোঃ আনিসুর রহমান, নারী নেত্রী নিগার সুলতানা এবং রুমানা আক্তার। নেত্রকোনা সদর উপজেলার চল্লিশা এবং সিংহের বাংলা ইউনিয়নের ৩০জন নারীনেত্রী এতে অংশ নেন।
বেনাপোলে ৩ মাদক ব্যবসায়ী আটক
বেনাপোল(যশোর)সংবাদদাতা \ বেনাপোল সীমান্তে ফেনসিডিল, মদ, গাঁজা ও ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অপুর্ব হাসান জানান, বুধবার রাতে তাদেরকে বেনাপোলের রেলস্টেশন, ভবারবেড় ও বন্দর এলাকা থেকে আটক করা হয়েছে। আটককৃত মাদক ব্যবসায়ীরা হলো- যশোর কোতোয়ালি থানার শুকুর আলী (৪০), বেনাপোল পৌরসভার ভবারবেড় গ্রামের মোয়াজ্জেম মৃধা (৩২) ও বড়আঁঁচড়া গ্রামের শাহারোন বেগম (৩৫)। এ সময় তাদের কাছ থেকে ২৫ বোতল মদ, ২৫ বোতল ফেনসিডিল, ২৫০ গ্রাম গাঁজা ও ১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।
বড়াইগ্রামে অটিজম বিষয়ক কর্মশালা
বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা \ নাটোরের বড়াইগ্রামে গতকাল বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে দিনব্যাপী অটিজম বিষয়ে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আব্দুল হান্নানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাটোরের সিভিল সার্জন ডা. ফেরদৌস নীলুফার। অটিজম বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের ডিপিএম আইএসটি ডা. মো. আব্দুল গণি, মেডিক্যাল অফিসার ডা. অশোক কুমার ফণি, ডা. মলয় কুমার কুন্ডু, ডা. ডলি রানী ও ডা. জোলেখা খাতুন বক্তব্য রাখেন। কর্মশালায় জনপ্রতিনিধি, ইমাম, সমাজসেবক, নারীনেত্রী, শিক্ষক, সাংবাদিক ও স্বাস্থ্যকর্মীরা অংশ নেন।
কিশোরগঞ্জে কালেক্টরেট কর্মচারীদের কর্মবিরতি
কিশোরগঞ্জ প্রতিনিধি \ বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির আহ্বানে দুই দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে জেলা কালেক্টরেটের ৩য় শ্রেণীর কর্মচারীরা গতকাল বৃহস্পতিবার দুই ঘন্টা কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি পালন করে। পরে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের জেলা শাখার সভাপতি মো. ইব্রাহীম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল মনসুর খান, যুগ্ম সাধারণ সম্পাদক আ. রশিদ, সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউর রহমান প্রমুখ।
সুনামগঞ্জে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
সুনামগঞ্জ প্রতিনিধি \ সুনামগঞ্জ টিআইবি’র উদ্যোগে ২০১৪ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়। গতকাল বৃহস্পতিবার সনাকের সভাপতি নুরুর রব চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এ সভায় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও সনাকের সভাপতি পরিমল কান্তি দে, বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান, ধুজুটী কুমার বসু ও নারী নেত্রী সুজাতা চৌধুরী প্রমুখ। সভায় বক্তারা শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে দুর্নীতিমুক্ত বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে আসার আহ্বান জানান।
ঈশ্বরগঞ্জে কৃষাণীর মাঠ দিবস অনুষ্ঠিত
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) সংবাদদাতা \ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আপি ওয়ালমার্ট ফাউন্ডেশন এ্যাকটিভিটির মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় সরিষা ব্লকে গতকাল বৃহস্পতিবার সবজি চাষে নারীদের উদ্বুদ্ধকরণ এবং লাভজনক গুটি ইউরিয়ার ব্যবহারের উপর কৃষক আ. রাশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত মাঠ দিবসে বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নাঈমা সুলতানা, ফিল্ড সুপারভাইজার সাবিহা নাজনীন, ফিল্ড মনিটরিং অফিসার আনার কলি, উপ-সহকারী কৃষি কর্মকর্তা ইমরুল কায়সার প্রমুখ। এ সময় উপ- সহকারী কৃষি কর্মকর্তা মো.আবুল বাশার, সাংবাদিকসহ এলাকার প্রশিক্ষণপ্রাপ্ত কিষাণীগণ উপস্থিত ছিলেন।
গোপালপুরে জেলা প্রশাসকের মতবিনিময়
গোপালপুর (টাঙ্গাইল) সংবাদদাতা\ গোপালপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার উপজেলা পরিষদ হল রুমে জেলা প্রশাসকের সাথে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার হেলালুজ্জামান সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মাহবুব হোসেন। বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার, সহকারি কমিশনার (ভূমি) শারমীন সুলতানা, আওয়ামী লীগ সভাপতি হালিমুজ্জামান তালুকদার, সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার, ঝাওয়াইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খায়রুল ইসলাম, মাধ্যমিক শিক্ষক সমিতির সম্পাদক শফিকুল ইসলাম তালুকদার, সাংবাদিক সন্তোষ কুমার দত্ত প্রমুখ।
সুনামগঞ্জ সরকারি কলেজে বৃক্ষরোপণ
সুনামগঞ্জ প্রতিনিধি \ সুনামগঞ্জ সরকারি কলেজে বিশ্ব পরিবেশ দিবস-২০১৪ পালন করেছে সরকারি কলেজে শাখা এ্যাকটিভ সিটিজেন্স ইয়ুথ লিডার্স। দিবসটি উপলক্ষে গতকাল বৃহস্পতিবার আলোচনা সভার আয়োজন করা হয়। এতে অতিথির বক্তব্য রাখেন কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক নীলিমা চন্দ, সহকারি অধ্যাপক আবু তাহের, মোঃ নূরে আলম, প্রভাষক মাজহারুল ইসলাম, অলিউর রহমান, মোঃ মাঈনুদ্দিন প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ মিররের সম্পাদক তাওসিফ মোনাওয়ার, জেলা এ্যাকটিভ সিটিজেন্স ইয়ুথ লিডার্সের বিশেষ দিবস পালন বিষয়ক সম্পাদক মুন্না রঞ্জন দাশ, সরকারি কলেজ ইউনিটের কো-অর্ডিনেটর দুর্জয় দত্ত পুরকায়স্ত প্রমুখ।
হোসেনপুরে ওপেন হাউস ডে অনুষ্ঠিত
হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা\ হোসেনপুরে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা “ওপেন হাউস ডে” অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার হোসেনপুর থানা চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। ওসি নান্নু মোল্ল¬ার সভাপতিত্বে সভায় অতিরিক্তি পুলিশ সুপার মো: সৈয়দ আবুু সায়েম, উপজেলা চেয়ারম্যান মো:আয়ুব আলী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো:জহিরুল ইসলাম নুরু মিয়া, সাধারণ সম্পাদক শাহ্ মাহবুবুল হক, সাবেক অধ্যক্ষ নাজিম উদ্দিন আহম্মেদ, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল বাতেন ফরিদ, পৌর মেয়র মুহাম্মদ মাহবুবুর রহমান, ইউপি চেয়ারম্যান মো:খুর্শিদ উদ্দিন, যুবলীগ সভাপতি এমএ হালিম, হোসেনপুর প্রেসক্লাব সভাপতি প্রদীপ কুমার সরকার প্রমুখ।
নাটোরে কালেক্টরেট সমিতির কর্মবিরতি
নাটোর প্রতিনিধি\ বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির আহ্বানে নাটোর শাখা গতকাল বৃহস্পতিবার ২ ঘন্টা কর্মবিরতি পালন করে। সমিতির স্থানীয় কর্মকর্তারা জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা সত্ত্বেও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংগঠন ও ব্যবস্থাপনা অনুবিভাগ মাঠ পর্যায়ে ৩য় শ্রেণির কর্মচারীদের পদবী পরিবর্তন ও বেতন স্কেল সমন্বয়করণ সংক্রান্ত দাবি বাস্তবায়ন করছে না। এই দাবিতে তারা আগামী ৮ ও ৯ জুন জেলা প্রশাসকের অফিস প্রাঙ্গণে কর্মবিরতি, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে।
নাচোলে জেলেদের নিবন্ধন ও পরিচয়পত্র প্রদানে সভা
নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা\ চাঁপাইনবাবগঞ্জ নাচোলে গতকাল বৃহস্পতিবার নাচোল মত্স্য অফিসের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসার সুফিয়া আক্তার রুমির সভাপতিত্বে জেলেদের নিবন্ধন ও পরিচয়পত্র প্রদান প্রকল্পের আওতায় পরিচিতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. আব্দুল কাদের। এতে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান প্রতিমা রানী, মত্স্য কর্মকর্তা আয়নাল হক, কৃষি কর্মকর্তা জাহিদুল হক চৌধুরী, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী বৃন্দ ও অত্র এলাকার প্রায় ৬০ জন জেলেসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
