জেন্টল পার্ক
ঈদ ফ্যাশনে দেশি মোটিফের সঙ্গে চল এখন আন্তর্জাতিক মোটিফ, প্যাটার্ন, কাটিংয়ের। রেডি টু ওয়ার ব্র্যান্ড জেন্টল পার্ক সমকালীন ফ্যাশনের সঙ্গে যুক্ত করেছে তারুণ্যের ঈদ ট্রেন্ড। থাকছে কাবলি, কামিজ, কুর্তি, পাঞ্জাবিসহ শিশুদের পোশাক। নতুন পোশাক ক্রয়ে ক্রেতা আগ্রহ বাড়াতে আরো থাকছে মূল্যছাড় ক্যাম্পেইন। স্ক্র্যাচ অ্যান্ড উইন অফারে প্রতি ৫ হাজার টাকার কেনাকাটায় থাকছে পরবর্তী শপিংয়ে সর্বোচ্চ ৩০ ভাগ ছাড়ের সুযোগ। এছাড়া নির্দিষ্ট ব্যাংকের কার্ড, বিকাশ ও নেক্সাস পে অ্যাপেও মিলবে ১০ থেকে ৩০ ভাগ মূল্যছাড় সুবিধা। ক্রেতাদের ঈদের খুশিকে আরো বাড়িয়ে দিতেই জেন্টল পার্ক দিচ্ছে স্ক্র্যাচ উইনসহ নানা মূল্যছাড় সুবিধা।
ক্যাটস আই
নতুন ট্রেন্ড, তারুণ্যের ফ্যাশন ভাবনা, ভিন্ন আঙ্গিকের পোশাকের ক্যানভাস নিয়ে এবার ঈদে আরো বর্ণিল সাজে সেজেছে ক্যাটস আইয়ের প্রতিটি স্টোর। মুড ও ডেস্টিনেশনকে প্রাধান্য দিয়েই নতুন ঈদ পোশাক এনেছে ক্যাটস আই। জীবনযাত্রায় সহজতা বাড়াতে পোশাকের প্যাটার্নে নতুনত্ব এনেছে এবারও, তবে দাম সাশ্রয়ী। এতে থাকছে প্রিন্টেড স্মার্ট ক্যাজুয়াল শার্ট, লং টপস, রাউন্ড নেক টি-শার্ট, পোলো টি-শার্ট ছাড়াও চিনোস প্যান্ট। ঈদের পাঞ্জাবি ও তরুণীদের টপে এসেছে ব্যাপক পরিবর্তন। ক্যাটস আইয়ের পরিচালক ও ডিজাইনার সাদিক কুদ্দুস জানান, শুধু নতুন ডিজাইন আর পোশাকই নয়, এই ঈদে ক্রেতা আগ্রহ বাড়াতে ক্যাটস আই দিচ্ছে বিনামূল্যে বিদেশ ভ্রমণের সুযোগ। ক্যাটস আই স্টোর থেকে ঈদের কেনাকাটা করলেই ১০ জন ক্রেতা পাবেন মালয়েশিয়ায় তিন দিনের ট্যুর। লটারির মাধ্যমে জয়ী ১০ জন আগস্ট মাসে পাবেন ঘুরে আসার এই সুযোগ।
অঞ্জন’স
প্রতিবছর ঈদে পোশাক নিয়ে বিশেষ আয়োজন করে থাকে অঞ্জন’স। ঐতিহ্য ও আধুনিকতার মিশেলে সমসাময়িক ট্রেন্ড নিয়ে এবারের ঈদ আয়োজন। জামদানি, কাঁথা, কলকা, ফুলকারিসহ বিভিন্ন ধরনের জিওমেট্রিক ও ফ্লোরাল মোটিফ নিয়ে এবারের আয়োজন করেছে ফ্যাশন হাউসটি। পোশাকগুলোর প্যাটার্ন চলমান ট্রেন্ড অনুসরণ করেই করা হয়েছে। এ আয়োজনে মেয়েদের জন্য থাকছে শাড়ি, সালোয়ার-কামিজ ওড়না ও বিভিন্ন ধরনের টপস। ছেলেদের জন্য পাঞ্জাবি-পায়জামা, শার্ট, টি-শার্ট ও শেরোয়ানি।
ও... পরাণ ডারে গামছা দিয়া বান্ধি...
‘গামছা’ যুগ যুগ ধরে বাঙালির ঘরের একটি আদরের এবং নিত্যপ্রয়োজনীয় সামগ্রী। সেলাই করা বা ছাপা পাড়ের শুধু সাদা গামছা উড়িষ্যাতে রুমাল হিসেবে ব্যবহূত হয় এবং কখনো গলায় জড়িয়ে রাখা হয়। ‘ব্র্যান্ড মাহনূর’ গামছাকে যুগোপযোগী করে পোশাক ও জীবনচর্চার বিভিন্ন পণ্যের রূপ দিয়ে চলেছে ২০১৫ সাল থেকে। তাদের কালেকশনে রয়েছে গামছার পোশাক ও বিভিন্ন অ্যাক্সেসরি। কখনো তা দেখা যায় কুর্তি, টপসসহ ওয়েস্টার্ন প্যাটার্নে, কখনো আবার ব্লাউজে ও জুয়েলারিতে। পাওয়া যাবে www.facebook.com/mahnoorstyle.bd
কে ক্র্যাফট
যত নতুন ফ্যাশন, নতুন ভাবনা, পোশাক নিয়ে যত পরীক্ষা-নিরীক্ষা সবকিছুর প্রকাশ ঘটে ঈদ উত্সবকে ঘিরে। নতুন পোশাকে নতুনভাবে সাজবে সবাই এই ঈদে। এই প্রয়াসে কে ক্র্যাফট এনেছে ট্রেন্ডি পোশাক কালেকশন। ঐতিহ্য ও আধুনিকতার মিশেলে এই আয়োজনে থাকছে সব বয়সের মানুষের জন্য পোশাক। কে ক্র্যাফট ডিজাইনার গ্রুপ নানা ঐতিহ্যকে ফুটিয়ে তুলেছে আধুনিকতার আদলে। প্রায় হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী কিছু হাতের কাজ ও হাতের কাজের সুনিপুণ নকশাকে নতুন রূপে সাজিয়েছে পোশাকে। নকশীকাঁথা ভরাট, গুজরাটি, ক্রশ, কাশ্মীরি, স্টিচ মোটিফকে প্রিন্টে ফুটিয়ে তুলে বৈচিত্র্যময় কাপড়ে ও প্যাটার্নে করা হয়েছে ঈদের আয়োজন। এছাড়াও মুঘলীয়, জ্যামিতিক, ইসলামিক সেলটিক আর্ট ইত্যাদি মোটিফ নিয়ে সাজানো হয়েছে পোশাক।
