স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন ,শেখ হাসিনার সরকার যতবারই রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছেন ততবারই দেশকে এগিয়ে নিয়ে গেছেন। তিনি দেশকে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদমুক্ত আলোকিত বাংলাদেশ গড়ার চেষ্টা করে যাচ্ছেন। থার্মেক্স গ্রুপের চেয়ারম্যান আব্দুল কাদির মোল্লা কর্তৃক নরসিংদী জেলা পুলিশকে প্রদত্ত ৬টি পুলিশ পিকআপ গ্রহণ উপলক্ষে বুধবার নরসিংদী জেলা পুলিশ লাইনে এক সুধী সমাবেশে প্রধান অতিথির ভাষণে তিনি একথা বলেন।
নরসিংদীর পুলিশ সুপার শেখ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী লেঃ কঃ (অবঃ) মোহাম্মদ নজরুল ইসলাম হীরু বীরপ্রতীক। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পুলিশের অতিরিক্ত আইজিপি একেএম শহীদুল হক বিপিএম-পিপিএম, ঢাকা রেঞ্জের ডিআইজি এস এম, মাহফুজুল হক নূরুজ্জামান বিপিএম-পিপিএম, নরসিংদী জেলা প্রশাসক মোঃ ওবায়দুল আজম, দানবীর, শিক্ষানুরাগী ও সমাজসেবক আব্দুল কাদির মোল্লা এবং জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি হাজী আব্দুস সাত্তার প্রমুখ।
