উরুগুয়ের জয় ইংল্যান্ডের ড্র

আপডেট : ০৫ জুন ২০১৪, ২২:৪০
এডিনসন কাভানি ও ক্রিশ্চিয়ান স্টুয়ানির নৈপুণ্যে স্লোভেনিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে ২-০ গোলের জয় পেয়েছে উরুগুয়ে। হাঁটুর ইনজুরির কারণে ম্যাচটিতে ছিলেন না দলটির অন্যতম স্ট্রাইকার লুইজ সুয়ারেজ। তবে তার অনুপস্থিতি দলকে টের পেতে দেননি কাভানি ও স্টুয়ানি। মন্টেভিডিওর অ্যাস্টেডিও কেন্টেনারিওতে অনুষ্ঠিত ম্যাচটিতে সুয়ারেজ ছাড়া সর্বশক্তিই নিয়োগ করেছিলেন উরুগুয়ে কোচ অস্কার তেবারেজ। খেলার ৩৭ মিনিটে দারুণ এক হেডে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে নিয়ে যান এডিনসন কাভানি। দিয়েগো ফোরলানের কাছ থেকে বল পেয়ে ডান বক্সের ওপর থেকে স্লোভেনিয়ার জালে বল জড়াতে মোটেও ভুল করেননি তিনি। খেলার ৭৬ মিনিটে দ্বিতীয় গোলটি করেন ফরোয়ার্ড ক্রিশ্চিয়ান স্টুয়ানি। তার এই গোলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে উরুগুয়ে। এবারের বিশ্বকাপে সবচেয়ে কঠিন গ্রুপ ‘ডি’র হয়ে খেলবে দক্ষিণ আমেরিকার দেশটি। জুনের ১৪ তারিখ নিজেদের প্রথম ম্যাচে কোস্টারিকার মুখোমুখি হবে তেবারেজের শীষ্যরা। ‘ই’ গ্রুপের দল ইকুয়েডরের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে তারা। খেলা শুরুর অষ্টম মিনিটেই ইনার ভ্যালেন্সিয়ার গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় ইকুয়েডর। ব্যবধানটা ধরে রাখতে পারেননি তারা। ২৯ মিনিটে বাম কর্নারের খুব কাছ থেকে ওয়েন রুনি ডান পায়ের জোরাল শটে খেলায় সমতা ফেরায় ইংল্যান্ড। বিরতি থেকে ফেরার ষষ্ঠ মিনিটে ইংল্যান্ডকে ২-১ ব্যবধানে এগিয়ে নেন রিকি ল্যাম্পার্ড। কিন্তু রয় হডসনের শীষ্যদের জয়ের পথে বাধা হয়ে দাঁড়ান ইকুয়েডরের বদলি ফরোয়ার্ড মিশেল অ্যান্তোনিও অ্যারেয়ো মিনা। খেলার ৭০ মিনিটে অ্যান্তোনিও ভ্যালেন্সিয়ার পাস ধরে ইংল্যান্ডের জালে বল জড়ান তিনি। সমতার মধ্যদিয়ে শেষ হয় খেলা।