উত্সবে নান্দনিক পোশাক

আপডেট : ২৭ মে ২০১৯, ১৯:৫৭

 

উত্সবের আনন্দকে পরিপূর্ণ করতে নতুন পোশাক না হলে যেন সবকিছুই পানসে হয়ে যায়। নতুন পোশাক মানেই নান্দনিক হওয়া চাই। সঙ্গে থাকতে হবে মানানসই জুতা, ব্যাগ ও অন্যান্য অনুষঙ্গ। ঈদের দিনে বৈচিত্র্যময় পোশাক ও অন্যান্য অনুষঙ্গ কেমন হতে পারে, সেই পরামর্শ নিয়ে লিখেছেন

লোপা চৌধুরী

 

ঈদকে সামনে রেখে নতুন পোশাকের ক্রেতারা ভিড় করছেন ফ্যাশন হাউস কিংবা শপিংমলের বিভিন্ন ব্র্যান্ডের পোশাকের আউটলেটে। উত্সবের পোশাক বিধায় একটু দেখে-বুঝে কিনতে চান সবাই। যেন পছন্দের পোশাকটি বৈচিত্র্যময় হয়। সেইসঙ্গে পোশাকের সঙ্গে মিলিয়ে জুতা, স্যান্ডেল কিংবা ব্যাগ ও অন্যান্য অনুষঙ্গ কিনতে হবে। যারা ভারতসহ বিভিন্ন দেশে ঈদের কেনাকাটা করতে যান, তাঁদের জন্য সুবর্ণ সুযোগ করে দিয়েছে প্রেম’স কালেকশন্স। ঈদ উপলক্ষে নিখুঁত বুননে নানা গর্জিয়াস ডিজাইনের আরামদায়ক পাঞ্জাবির কালেকশন এনেছে প্রতিষ্ঠানটি। প্রেম’স কালেকশনের ডিরেক্টর ও প্রধান ডিজাইনার প্রেম বম্বানির সঙ্গে কথা হয় ঈদ কালেকশন নিয়ে। তিনি বলেন, ‘ক্রেতাদের চাহিদা ও উত্সবকে মাথায় রেখে আসছে ঈদে উজ্জ্বল রঙকে প্রাধান্য দিয়েছি। আমাদের চোখ ধাঁধানো ডিজাইন, রঙের বৈচিত্র্য, সর্বোপরি প্রতিটি পোশাকে আভিজাত্য ও রাজকীয় আবহ না দেখলে বুঝতে পারবেন না। নিজস্ব ডিজাইন ছাড়াও ভারতের বিভিন্ন রাজ্য থেকে কালেকশন করা এক্সক্লুসিভ শাড়ি, লং কামিজ, ফ্লোর টাচ, ফ্রক, টপস, কুর্তাসহ নানা রকমের শারারা ও লেহেঙ্গা এনেছি আমরা। এমন পোশাক শুধু প্রেম’স কালেকশনেই পাবেন। উপমহাদেশের সেরা ডিজাইনার সত্যপাল ভক্ত এবং ফ্যাশনপ্রিয়দের জন্য খুশির খবর হলো, ভারতে সত্যপালের নিজস্ব শোরুমের মূল্যেই আনস্টিচ শাড়ি, স্কার্ফ, পার্স, হ্যান্ডব্যাগসহ যাবতীয় কালেকশন প্রেম’স কালেকশনের ‘সত্যপাল’ ডিপার্টমেন্টে পাবেন। ‘মহারাজা’ ডিপার্টমেন্টে নতুন সব ডিজাইনের জিরো থেকে ৫৪ পর্যন্ত সাইজের পাঞ্জাবি পাবেন। অনলাইন স্টোর থেকে প্রেম’স কালেকশনের সব পোশাক ঘরে বসেই কিনতে পারছেন ক্রেতারা। এছাড়া গতবারের মতো কর্পোরেট ক্রেতাদের জন্য পাইকারি দামে ভারতের বাজারের চেয়ে কম মূল্যে শাড়ি, পাঞ্জাবি ও থ্রি-পিস সরবরাহ করছেন বলে জানান প্রতিষ্ঠানটির প্রধান ডিজাইনার। ছোটদের জন্যও আছে প্রেম’স কালেকশনের এক্সক্লুসিভ কালেকশন। তবে মনে রাখতে হবে, যে পোশাকেই কিনুন না কেন, তার মাধ্যমে যেন আপনার ব্যক্তিত্ব ফুটে ওঠে পুরোপুরি। পোশাকে স্বাচ্ছন্দ্যবোধ, উত্সবের আমেজ আর চলতি ধারা—সব মিলিয়ে হবে পোশাক নির্বাচন। উত্সবের দিনগুলো সবার আনন্দে কাটুক।’

 

মডেল অপু বিশ্বাস পোশাক ও ছবি প্রেম’স কালেকশন